শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

flood situation in various places

রাজ্য | হুহু করে ঢুকছে জল, জলের তোড়ে ভাঙল কালভার্ট, বিচ্ছিন্ন খয়রামারি

Rajat Bose | ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ২৯Rajat Bose

মিল্টন সেন, হুগলি:‌ ডিভিসির ছাড়া জলে জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ঘটে চলেছে একের পর এক বিপত্তি। শুরুতে প্লাবিত হয়েছে আরামবাগ মহকুমা। জলে ডুবেছে ৩৫টি গ্রাম পঞ্চায়েত এলাকা। গঙ্গার জল উপচে প্লাবিত হয়েছে হুগলি চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ড। এবার গঙ্গা উপচে প্লাবিত বলাগড়ের একাধিক গ্রাম। জলের তোড়ে ভেঙেছে গ্রামে ঢোকার কালভার্ট। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। প্রশাসনের উদ্যোগে ৬০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অতি বৃষ্টির ফলে ক্রমাগত জল ছেড়ে চলেছে ডিভিসি। ইতিমধ্যেই ছাড়া জলে রাজ্যের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হুগলির আরামবাগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ম্যান মেড বন্যার অভিযোগ তুলেছেন। চড়া সুরে আক্রমণ করেছেন কেন্দ্রকে এবং ঝাড়খন্ড সরকারকে। বৃহস্পতিবার সকাল থেকে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে বলাগড়ের জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি এলাকা। বাঁধের ছাড়া জলে ফুলে–ফেঁপে উঠেছে গঙ্গা। জোয়ারের জলে আগেই প্লাবিত হয়েছিল বলাগড়ের চর খয়রামারি বিস্তীর্ণ এলাকা।

 

 

জোয়ারের জলের তোড়ে ভেঙে গেছে খয়রামারি এবং জিরাট সংযোগকারী একমাত্র কালভার্ট। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে খয়রামারি গ্রাম। হুহু করে জল ঢুকছে গ্রামে। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় গ্রামে গৃহবন্দি কয়েক হাজার মানুষ। জলে ডুবে রয়েছে কয়েক একর কৃষি জমি। তারই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। গ্রামে বসবাসকারী পরিবারের সংখ্যা প্রায় আড়াইশো। তার মধ্যে ইতিমধ্যেই প্রশাসনিক উদ্যোগে ৬০টি পরিবারকে উদ্ধার করে স্থানীয় আশুতোষ নগর প্রাইমারি বিদ্যালয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি পরিদর্শন করেছেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এবং বলাগড় বিডিও সুপর্ণা বিশ্বাস। আপাতত যাতায়াতের জন্য ভেঙে যাওয়া কালভার্টের পরিবর্তে নতুন কাঠের সেতু নির্মাণ করার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। প্রশাসনের তরফে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া সকলের খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুধু খয়রামারি নয়, শুক্রবার সকাল থেকে জল ঢুকতে শুরু করেছে বলাগড়ের শ্রীপুরের বাবুচর, সিজা কামালপুর পঞ্চায়েতের বানেশ্বর পুর, আশ্রম ঘাট সহ বেশ কয়েকটি এলাকায়। জলমগ্ন কৃষি জমি। মূলত কৃষি প্রধান এলাকা বলাগড়ের অধিকাংশ কৃষকই সবজি চাষের উপর নির্ভরশীল। ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত কৃষকরা। 

ছবি:‌ পার্থ রাহা

 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া