শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ডুয়ার্সের চা বাগান এলাকায় যুবতীকে গনধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ যুবককে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ। নির্যাতিতা যুবতীর অভিযোগ তাঁকে বিয়ার খাইয়ে অজ্ঞান করে ধর্ষন করা হয়েছে। ওই বিয়ারের সঙ্গে অন্যকিছু মেশানো হয়েছিল কি না সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় অভিযুক্ত ৫ ধৃত সমীর পান্না, রাহুল কেরকেট্টা, অনুরাজ বাড়া, সুদেশ বাগওয়ার, সাহিদ তুর্কি কে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। জলপাইগুড়ি জেলা আদালতে সহকারি সরকারি আইনজীবী মৃন্ময় বন্দোপাধ্যায় জানান অভিযুক্ত ৫ জনের জামিনের আবেদন খরিজ করেন সিজেএম বিচারক। তাদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
মালবাজার থানায় অভিযোগ দায়ের করে ওই তরুণী জানিয়েছেন গত ১৬ তারিখ বিকেলে এক চা বাগানের হাটখোলা এলাকায় দুই বন্ধু রাহুল এবং সমীরের সঙ্গে দেখা করেন। তখন তারা জানায় চা বাগানের গেটে তাদের আরও দুই বন্ধু অপেক্ষা করছে। ওই দুজনের সঙ্গেই ছিল বিয়ার। সবাই একসঙ্গে বিয়ার খায়ও। অভিযোগ, তারপরে অজ্ঞান হয়ে যান তরুণী। জ্ঞান ফেরে মঙ্গলবার। যুবতী আবিষ্কার করেন, তাঁর কাছে থাকা ১৮ হাজার টাকা, হাতঘড়ি এবং গায়ের পোশাক নেই। অভিযোগ তিনি বুঝতে পারেন, তার শ্লীলতাহানি করা হয়েছে।
এরপরে পরিবারের সাহায্য নিয়ে মালবাজার থানায় অভিযোগ জানান নির্যাতিতা যুবতী। মালবাজার এসডিপিও নীলেশ শ্রীকান্ত গায়কোয়ার্ড জানান অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান কিভাবে ঘটনা ঘটল, বিয়ারে কিছু মেশানো ছিল কিনা, যার ফলে যুবতী জ্ঞান হারিয়েছেন, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার