সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: কান্দির প্রাচীন মনসা মন্দির থেকে চতুর্থবার বিগ্রহ চুরি

Pallabi Ghosh | ২২ নভেম্বর ২০২৩ ১৬ : ২৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের কান্দি শহরের একটি প্রাচীন মনসা মন্দির থেকে বিগ্রহ চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকাতে। বুধবার সকালে মন্দিরের তালা খুলতে গিয়ে দেখা যায় বিগ্রহটি কেউ বা কারা চুরি করে নিয়ে গেছে।
কান্দি থানার পার্ব্বতীপুর এলাকায় নদীর তীরে অবস্থিত বহু প্রাচীন মনসা মন্দির। কবে এই মন্দিরটি তৈরি হয়েছিল তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতর্ক থাকলেও অত্যন্ত জাগ্রত মনসা দেবীর মন্দিরে প্রত্যেকদিনই প্রচুর বাসিন্দা পুজো দিতে আসেন।
মনসা মন্দিরের পুরোহিত প্রলয় চক্রবর্তী বলেন, "আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জানতে পেরেছিলাম এই মন্দির চাঁদ সদাগরের আমলে তৈরি। মন্দির পরিষ্কার করা এবং রক্ষণাবেক্ষণের জন্য দু"জন ব্যক্তি রাতে এখানে থাকেন। আজ ভোর চারটে নাগাদ তাঁরা যখন মন্দির চত্বর পরিষ্কার করার জন্য ঘুম থেকে ওঠেন তখন দেখতে পান মন্দিরের বিগ্রহটি কেউ বা কারা চুরি করে নিয়ে গেছে। এরপরই তারা আমাকে গোটা ঘটনাটি ফোনে জানান। তারপর আমি একে একে মন্দির কমিটির সদস্য এবং পুলিশে খবর দিই।"
স্থানীয় সূত্রে জানা গেছে -এর আগেও তিনবার ওই মন্দির থেকে বিগ্রহ চুরি হয়েছে। প্রলয়বাবু বলেন, "এই নিয়ে চতুর্থবার মন্দির থেকে বিগ্রহ চুরি হল। বারবার কেন এই মন্দির থেকে বিগ্রহ চুরি হচ্ছে তা আমরা পুলিশকে তদন্ত করে দেখতে অনুরোধ করেছি।"
অন্যদিকে মন্দিরে বিগ্রহ চুরির ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে কান্দি থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকাতে পৌঁছয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনাতে কেউ গ্রেপ্তার হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া