রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০১ : ২৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বুধবার এ বিষয়ে জানিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডা:সুদীপ্ত রায়। তিনি জানিয়েছেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছিল। তার কারণ দর্শানোর জন্য তিনদিন সময় দেওয়া হয়েছিল। কেটে গিয়েছে এগারো দিন। মেলেনি কোনও উত্তর। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে।
গত ৯ আগস্ট সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় আরজিকরকাণ্ডে। গ্রেফতারির পরেই স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সঙ্গে সঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফেও শোকজ নোটিশ দেওয়া হয় সন্দীপ ঘোষকে। সময়সীমা বেঁধে দেওয়া হয় তিনদিন। সন্দীপ ঘোষের সঙ্গে শোকজ নোটিশ পাঠানো হয় বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দেকেও। জানিয়ে দেওয়া হয় আপাতত কাউন্সিলের কোনও মিটিংয়ে তাঁরা থাকতে তো পারবেনই না, তিন দিনের মধ্যে কারণ দেখাতে না পারলে তাঁদের লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে। সেই তিন দিন পেরিয়ে গিয়েছে অনেক আগেই। অবশেষে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বুধবার বাতিল করে দেওয়া হল রেজিস্ট্রেশন। ফলত প্রাক্তন অধ্যক্ষ আর ডাক্তার রইলেন না। পারবেন না রোগী দেখতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার