শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না

Sumit | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০০ : ০৭Sumit Chakraborty

মিল্টন সেন,হুগলি : ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে, তাতে ১৯৭৮ সালের বন্যাকে ছাপিয়ে যাওয়ার কথা। বেঁচে গেছে শুধু শক্ত নদী বাঁধের জন্য। তখন ছিল কাঁচা বাঁধ। ফলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। বর্তমানে সেই সমস্ত বাঁধগুলিকে সংস্কার করে চওড়া এবং শক্তিশালী তৈরি করা হয়েছে। বাঁধের উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে যার উচ্চতাই প্রায় তিন ফুট। তাই অনেকটাই বাঁচোয়া। নাহলে আবার বাঁধ ভেঙে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করত।

 

তবু ডি ভি সি দাবি করছে তাদের তরফে নাকি মাত্র ২ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বাস্তবে তা অনেকটাই বেশি। সেই ছাড়া জলের পরিমাণ সাড়ে ৩ থেকে চার লক্ষ কিউসেক হবে। এমনই ধারণা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার। এদিন মন্ত্রী বলেছেন, এখনও পর্যন্ত হুগলি জেলার ৭টি ব্লক ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। যার মধ্যে গোঘাট, খানাকুল, আরামবাগ, পুরশুড়া ব্লক সবচেয়ে বেশী ক্ষতিগ্ৰস্থ। সমগ্র এলাকার কৃষি জমি জলের তলায়।

 

তিনি আরও বলেন, প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এখনও জল  ছেড়েই চলেছে ডিভিসি। হুগলি জেলার ৩৫টি গ্ৰাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। প্রায় ৫ লক্ষের বেশি মানুষ বানভাসি। পরিস্থিতি সামাল দিতে এখনও পর্যন্ত ৭৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় ৭ হাজারের বেশি মানুষকে ক্যাম্পে সরিয়ে আনা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। বুধবার পুরশুড়ায় প্লাবিত এলাকা পরিদর্শনের পর এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন হুগলির পুরশুড়া ব্লকে প্লাবিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি ম্যান মেড বন্যা র কথা আগেই উল্লেখ করেন। বলেন এই পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এবং ঝাড়খন্ড।

 
এদিকে পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করেছেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেছেন, কোনও বাঁধ সংস্কার হয় নি। পরিকাঠামো নেই। শুধু এসে মুখ দেখিয়ে কি লাভ ? এই প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, বিজেপি মানুষকে নিয়ে রাজনীতি করে। এখন ওরা মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে। যা নিয়ে রাজনীতি করা যায়। ভোটের আগে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে এসেছিলেন। তৃণমূল নেত্রীও ভোটের সময় এসেছিলেন। কিন্তু বর্তমানে বন্যার সময়ও নেত্রী এলেন। বানভাসীদের পাশে দাঁড়ালেন। ওরা নরেন্দ্র মোদিকে বলুক। বন্যার সময় একবার আসতে। অসম সহ অন্য রাজ্যে বন্যা হলে কেন্দ্র অনুদান দেয়। আর এই রাজ্যে বন্যা হলে কাঁচকলা দেখায়। তাই ওদের মুখে এসব বড় বড় কথা মানায় না।

মন্ত্রী বেচারাম মান্না বলেন, যারা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে তারা বানভাসী নন। তিনি খবর নিয়ে দেখেছেন তাদের সকলে পাকা বাড়ি। তাদের কারোর বাড়ি ডোবেনি। এটা বিজেপির তরফ থেকে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

 

এদিকে ডিভিসির ছাড়া জলে জলমগ্ন ধনেখালি বিধানসভা এলাকার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। এদিন বিডিও ধনেখালি এবং সরকারি আধিকারিকেরা গোপীনাথপুর ২ নম্বর পঞ্চায়েত অধীন বন্যা এলাকা পরিদর্শন করেন। বন্যাকবলিত বাসিন্দাদের খবর জল, শুকনো খাবার সরবরাহ করা হয়।রান্না করা করা খাবার সরবরাহ করার জন্য মোট ৬ টি কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১২০ টি পরিবারকে উদ্ধার করে রিলিফ সেন্টারে রাখা হয়েছে। পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। প্রশাসনের তরফে কড়া নজর রাখা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া