মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১ : ৪৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত বিস্তীর্ণ এলাকা প্লাবিত। মঙ্গলবার দুপুরে সোনাভাড়ুই গ্রামে কুঁয়ে নদীর জমা জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার নাম দিশা বাগদি (৯)। তার বাড়ি সোনাভাড়ুই গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত এলাকার পরিস্থিতি দেখার জন্য বাদশাহী সড়কের উপর হাজির ছিলেন বড়ঞা বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা । সেই সময় তাঁরা খবর পান গ্রামের একজন নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।
এরপরই প্রশাসনের নির্দেশ তড়িঘড়ি গ্রামবাসী এবং অন্যান্যরা ওই নাবালিকাকে খোঁজার জন্য ঝাঁপিয়ে পড়েন ।এর কিছুক্ষণ পরই বন্যার জমা জল থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ ।প্রশাসনিক কর্তাদের অনুমান ওই নাবালিকা জমা জলের পাশে দাঁড়িয়ে খেলা করছিলে। সেই সময় কোনও ভাবে পা পিছলে পড়ে গিয়ে জলে ডুবে তার মৃত্যু হয়েছে ।
যদিও অনেকে মনে করছেন, ত্রাণ শিবিরে যাওয়ার সময় জলে ডুবে মৃত্যু হয়েছে ওই নাবালিকার । গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক অব্যবস্থার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে ।প্রশাসনের পক্ষ থেকে ওই ত্রান শিবিরে যাওয়ার জন্য কোনও নৌকার ব্যবস্থা করা হয়নি। ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়ায় ওই গ্রামে । ঘটনাস্থল পরিদর্শনে বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
বড়ঞার বিডিও গোবিন্দ দাস যদিও জানিয়েছেন "গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে বীরভূম থেকে আসা কুঁয়ে নদীর জলে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম সহ বড়ঞা ব্লকের আরোও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে ।আমরা সবাই বাদশাহী সড়কে দাঁড়িয়ে কোথায় কিভাবে ত্রাণ এবং নৌকা পৌঁছে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছিলাম। সেই সময় আমরা খবর পাই গ্রামের মধ্যে একটি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃত ঐ শিশুর পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার