শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১ : ১০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে খোঁজ মিলল নিখোঁজ ট্রলারের। চারদিন ধরে নিখোঁজ ছিল ট্রলারটি। এফবি নীলকণ্ঠ নামে ওই ট্রলারের খোঁজ পাওয়া গেল সুন্দরবনের চাঁদখালি ফরেস্ট ক্যাম্পের কাছে। জানা গিয়েছে, উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদখালি জঙ্গলের কাছে ভেসে থাকতে দেখতে পান বনদপ্তরের আধিকারিকরা। খোঁজ পাওয়ামাত্রই মৎসজীবীদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে, এমনটাই জানানো হয়েছে আধিকারিকদের তরফে।
আপাতত তাদের ক্যাম্পে রাখা হয়েছে বলে মৎস্যজীবী অ্যাসোসিয়েশন জানিয়েছে। খোঁজ না পাওয়া পর্যন্ত উদ্বিগ্নে ছিলেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। সোমবার সকাল থেকেই তাঁরা ট্রলার মালিকের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন। সবার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। নিখোঁজ মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁরা সঠিক কোনও খবর পাচ্ছেন না। এ বিষয়ে এফ বি বাবা নীলকন্ঠ ট্রলারের নিখোঁজ এক মৎস্যজীবীর ছেলে অতনু মিত্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘শুক্রবার খবর আসে ট্রলারটির কোনও খোঁজ নেই। তারপর থেকে সঠিক কোনও খবর পাচ্ছি না। আমরা চাই সরকার বিষয়টি দেখুক। উপকূলরক্ষী বাহিনীও সঠিকভাবে খবর দিচ্ছে না। এই পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় কাটছে।’
কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছিলেন, ‘সোমবার রাত পর্যন্ত ডায়মন্ড হারবারের দুটি ট্রলারের খোঁজ পাওয়া গিয়েছে। একটি হল এফ বি শ্রীহরি ও অপর ট্রলারটির নাম এফ বি মারিয়া। এফ বি শ্রীহরি ট্রলারের ১৯ জন ও এফ বি মা রিয়া ট্রলারের ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। কিন্তু কাকদ্বীপের এফ বি বাবা নীলকন্ঠ নামক একটি ট্রলারের ১৬ জন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারটির খোঁজে তল্লাশি চলছে। মঙ্গলবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু হবে। এখন দুর্যোগ কেটে গিয়েছে। তাই মৎস্যজীবী সংগঠন থেকে পাঁচটি ট্রলার তল্লাশির জন্য সমুদ্রে পাঠানো হবে।’ অবশেষে খোঁজ মিলল তার। নিশ্চিন্তের হাসি ফুটেছে মৎসজীবী পরিবারগুলির মুখে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার