বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৪১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চলন্ত বাসে কুপিয়ে খুন। নিগৃহীতা অষ্টম শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাঁদরা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে কোপ দেওয়ার পরই বাস থেকে ঝাঁপ দেয় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কেতুগ্রাম থানার পুলিশ। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নিহত ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত বাবু শেখের বাড়ি তাদের এলাকাতেই।
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। গত ছ’মাস ধরে ওই নিহত ছাত্রীকে নিয়মিত উত্যক্ত করছিল সে। কিন্তু বাবু শেখের প্রস্তাবে রাজি হয়নি নাবালিকা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত। সূত্রে খবর, মঙ্গলবার মাসির সঙ্গে কাঁদরা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল সে। তার গতিবিধির ওপর নজর রাখছিল অভিযুক্ত। বিপত্তি ঘটে ফেরার পথে। বাসে করে বাড়ি আসার সময় সবার অগোচরে ছাত্রীর ঠিক পিছনের সিটে বসে পড়ে বাবু শেখ। এরপর আচমকাই চলন্ত বাসে পিছন থেকে ছাত্রীর গলায় ছুরি চালিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই চলন্ত বাসে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নাবালিকা। এরই মধ্যে বাসের পিছনের দরজা দিয়ে লাফ মারে বাবু। ঘটনাটি এত দ্রুত গতিতে ঘটে সহযাত্রীরা তাকে ধরতে পারেননি। বাসের মধ্যে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় নাবালিকার।
মৃতের এক আত্মীয় জানিয়েছেন, বাবু শেখ নামে ওই যুবক অনেকদিন ধরে তাদের মেয়েকে উত্যক্ত করছিল। মঙ্গলবার বাসে করে ফেরার সময় পিছন থেকে মেয়ের গলায় ক্ষুর চালিয়ে দেয় সে। কোনও কিছু বুঝে ওঠার আগেই মারা যায় নাবালিকা। এরপরই তিনি দোষীর ফাঁসির আর্জি জানান।
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাসের অন্য যাত্রীদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। দ্রুত দোষীকে ধরা হবে বলে আশ্বস্ত করা হয়েছে পুলিশের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার