শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০১ : ৩২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মহিলা সুরক্ষায় এবার তৎপর কোচবিহার জেলা পুলিশ। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার কোচবিহারের পুলিশ লাইনের তরফে দুটি সর্ব মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ। জানা গিয়েছে, দুটি ভ্যানের মধ্যে একটি থাকবে কোচবিহার শহরে এবং অন্যটি থাকবে দিনহাটা এলাকায়। রাস্তায় কোন সমস্যায় পড়লে মহিলারা যাতে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য, অ্যাডিশনাল এস পি কৃষ্ণ গোপাল মিনা, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস, কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কোচবিহার জেলা পুলিশ সুপার জানান ‘এই মহিলা টহল ভ্যান দুটি যেখানে যেখানে মহিলাদের জমায়েত থাকবে সেখানে তো থাকবেই পাশাপাশি, স্কুল, কলেজেও কড়া নজরদারি চালানো হবে। গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর রাজ্যজুড়ে মহিলাদের সুরক্ষায় তৎপর হয়েছে প্রশাসন।
শুধু হাসপাতাল নয়, স্কুল, কলেজ থেকে শুরু করে রাস্তাঘাটেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। বাড়ানো হয়েছে মহিলা পুলিশের সংখ্যা। একাধিক জায়গায় চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। রাতের দিকে অনভিপ্রেত ঘটনা এড়াতে রাস্তায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। শহর কলকাতার পাশাপাশি জেলা এবং মফস্বল এলাকাগুলিতেও স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এবার কোচবিহারেও দেখা গেল একই দৃশ্য। চালু হল মহিলা টহল ভ্যান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার