সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বেতন বৃদ্ধির দাবিতে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মীদের বিক্ষোভ

Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৩ ১৮ : ৩৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নির্মাণ কর্মীদের বিক্ষোভের জেরে গত প্রায় তিন দিন ধরে প্রায় বন্ধ হয়ে রয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পঞ্চম ইউনিট তৈরির কাজ। নতুন এই ইউনিট তৈরি এবং সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকরণ খাতে প্রায় ৪৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। নতুন ইউনিটটি পূর্ণ ক্ষমতাতে কাজ শুরু করলে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২৬০ মেগাওয়াটে পৌঁছবে।
বর্তমানে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট থেকে প্রতিদিন প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।
তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভরত কয়েকজন শ্রমিক বলেন-"তৃতীয় ফেজে" সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি গড়ে তোলার কাজ হচ্ছে তার নির্মাণ কার্যের সাথে কয়েকটি বেসরকারি কোম্পানি জড়িয়ে রয়েছে। কিন্তু কোম্পানিগুলো নির্মাণ কাজের জন্য পর্যাপ্ত শ্রমিক নিয়োগ না করে কম সংখ্যক শ্রমিক দিয়ে বেশি কাজ করাচ্ছে।
একটি বেসরকারি কোম্পানির শ্রমিক নাম না প্রকাশের শর্তে বলেন- ২০২৩ সালে জানুয়ারি মাসে কোম্পানি আমাদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেও নভেম্বর মাস শেষ হতে চললেও এখনও আমরা বর্ধিত বেতন হাতে পাইনি।
বিক্ষোভরত শ্রমিকদের আরও অভিযোগ- কোম্পানি তাদেরকে "পে স্লিপ" দিচ্ছে না এবং মাইনে থেকে পিএফ-এর টাকা কাটলেও তা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ছে না।
মঙ্গলবার বিক্ষোভে শামিল হন নির্মাণ কাজের সাথে যুক্ত কয়েকশো শ্রমিক। তাঁদের অনেকেরই অভিযোগ, "কোম্পানি আমাদেরকে "ওভারটাইম" কাজ করতে বাধ্য করলেও তার জন্য অতিরিক্ত কোনও মজুরি দিচ্ছে না।" তাঁদের আরও অভিযোগ কোম্পানি যোগ্যতা অনুযায়ী শ্রমিকদেরকে কাজ দিচ্ছে না।
বিক্ষোভরত বেশ কিছু শ্রমিক অভিযোগ করেন - তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন শীর্ষ আধিকারিকদের সাথে নির্মাণ কাজের সাথে জড়িত "কন্ট্রাক্টার"দের গোপন আঁতাত রয়েছে। তার ফলে শ্রমিক বিক্ষোভের জেরে তৃতীয় "ফেজে" নির্মাণ কাজ ব্যাহত হলেও কর্তৃপক্ষ তা সময়মত চালু করার বিষয়ে উদাসীন রয়েছেন। নির্মাণ কর্মীরা জানিয়েছেন- সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবস্থা দ্রুত ব্যবস্থা না নিলে তৃতীয় "ফেজে" যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি তৈরির কাজ চলছে তা সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না।
তৃণমূল কংগ্রেস পরিচালিত সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান বলেন,"তাপবিদ্যুৎ কেন্দ্রে কী হয়েছে তা সঠিকভাবে আমার জানা নেই। গোটা বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় তার চেষ্টা আমরা করব।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া