শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

নদী থেকে জাল তুলে আনতেই রীতিমতো তাজ্জব মৎস্যজীবীরা।

রাজ্য | নদী থেকে জাল টেনে তুলতেই শোরগোল, কপাল খুলে গেল মৎস্যজীবীর!

Moumita Basak | ১০ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ৫৪Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক:  গঙ্গা থেকে জাল টেনে তুলতে গিয়েই দানা বেঁধেছিল সন্দেহ। অন্যবারের তুলনায় জাল যেন একটু বেশিই ভারী। অবাক হওয়ার তখনও বাকি ছিল বিস্তর। নদী থেকে জাল তুলে আনতেই রীতিমতো তাজ্জব মৎস্যজীবীরা।

 

জল থেকে কী উঠেছে এটা?  তবে আতঙ্ক নয়, জলের শস্য ডাঙ্গায় উঠতেই মুখের হাসি চওড়া হয় মৎস্যজীবীদের। মালদার গঙ্গা থেকে দৈত্যাকার একটি কাতলা মাছ জালে ওঠে তাঁদের। মাছটির ওজন ২৫ কেজি। সেই মাছ বিক্রির জন্য আনা হয় ঝলঝলিয়া বাজারে।

 

খবর জানাজানি হতেই বিশালাকা কাতলা দেখতে উপচে পড়ে উৎসাহী জনতা। হইচই পড়ে যায় বাজারজুড়ে। শুধু দর্শন নয়, হু হু করে উঠতে থাকে মাছের দাম। দোকানে ভিড় জমান ক্রেতারাও। মাছের দর ওঠে ১৫ হাজার টাকা। প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি হয় মাছটি। এক ব্যক্তি কিনে নেন মাছটি।

 

বিক্রেতার কথায়, মালদায় এই সাইজের মাছ খুব বেশি বাজারে আসে না। তাই্ এইরকম মাছ উঠলে স্বাভাবিকভাবেই তার চাহিদা বেশি থাকে। দামও বেশি থাকে। একবার এই ধরনের মাছ জালে তুলতে পারলেই কপাল খুলে যায় মথস্যজীবীদের। লক্ষ্মীলাভ হয় মাছ বিক্রেতাদেরও।

 

ওপরদিকে মাছ কিনতে পেরে খুশি বাপ্পা চক্রবর্তী নামে ওই ব্যক্তিও। ক্রেতা জানিয়েছেন, এত বড় ওজনের কাতলা সচরাচর দেখা যায় না। মাছটির আকার থেকে শুরু করে রং সবই যেন আলাদা। কেনার পর মাছটিকে দুই হাতে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হন বাপ্পাবাবু। বাজারদর আকাশছোয়া হলেও ২৫ কেজির এই কাতলা মাছ মন জয় করেছে স্থানীয় বাসিন্দাদের।     


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া