বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ৩২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফের একবার মুর্শিদাবাদ জেলাতে 'অজানা জ্বরে' ভুগে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার নতুন লোহরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মহম্মদ সাদেক আলি (৬১)। শনিবার দুপুর নাগাদ ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সামশেরগঞ্জের ব্লক মেডিক্যাল স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন বলেন, 'ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় অনুপনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় তাঁর ডায়রিয়ার কিছু লক্ষণ ছিল এবং সেটি নিয়ন্ত্রণে আসছিল না। এর পাশাপাশি ওই ব্যক্তির ডেঙ্গি পরীক্ষার রিপোর্টও পজেটিভ এসেছিল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করছি ঠিক কী কারনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।'
মৃত ওই ব্যক্তির পরিবারের এক সদস্য মুস্তাকিন হোসেন বলেন, 'গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন সাদেক আলি। শনিবার সকাল থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে ডাক্তাররা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। সেখানে রাত একটা নাগাদ তার মৃত্যু হয়েছে।'
তিনি বলেন, ঠিক কী কারণে আমাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি মৃত্যুর আগে তার শরীরে প্লেটলেটের পরিমাণ হঠাৎ করে খুব কমে গিয়েছিল।'
প্রসঙ্গত, দিন সাতেক আগে নতুন লোহরপুর গ্রামে এক মহিলা অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। ফের একবার ওই গ্রামের আরও এক ব্যক্তির জ্বরে ভুগে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার