বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AM | ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০১ : ২৩Arijit Mondal
আজকাল ওয়েবডেস্কঃ উপলক্ষ্য পঞ্চম বার্ষিক শ্রীশ্রীসিদ্ধিদাতা গনেশের বিধিমাফিক পুজোর অনুষ্ঠান। কিন্তু সেই পুজোকে কেন্দ্র করে শুরু হল, টানা ৮ দিনের এক বিনোদনের প্যাকেজ। বাংলা তথা বাঙালির সাবেকি আর সহজাত চরিত্রের অনুপ্রেরণায়, গত পয়লা সেপ্টেম্বর, কলকাতা শহরতলীর লাগোয়া বিধাননগর পুরনিগমের বাগুইআটির নারায়ণতলায়, প্রথমে খুঁটিপুজো, এবং তারপর রক্তদান শিবির দিয়ে শুরু হল, টানা আটদিনের পঞ্চমবর্ষ শ্রীশ্রী গনেশবন্দনা এবং সামাজিক তথা সাংস্কৃতিক উৎসব। আয়োজক বাগুইআটি নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দ।
গত পয়লা সেপ্টেম্বর খুঁটিপুজো দিয়ে, চলতি বছরের যে সিদ্ধিদাতা বন্দনা তথা উৎসবে শুরু হয়েছিল, তার সঙ্গেই আয়োজিত হল, একটু বড়মাপের রক্তদান শিবির। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এই রক্তদান শিবির আয়োজিত হলেও, সেই শিবিরের পাশাপাশি চোখ দাঁত সহ একাধিক শারীরিক সমস্যার সমাধানে, বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল। আর এই গোটা পর্বে হাজির থেকে উৎসাহ দিলেন, বাংলায় রক্তদান আন্দোলনের অন্যতম প্রধান তথা প্রবীণ প্রবক্তা--- ডাক্তার ডি আশিস। একটি প্রথামাফিক ধর্মীয় উৎসবের পরিসরে, এ ধরনের সামাজিক উদ্যোগে, স্থানীয় বাসিন্দা তথা উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর সেই উৎসাহকে আরও প্রাণ দিতে হাজির ছিলেন, বিধাননগর পুরনিগমের অন্যতম গুরুত্বপূর্ণ মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন নিগমের কার্যনির্বাহী বাস্তুকার মনোদীপ মুখোপাধ্যায়, স্থানীয় তথা বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দী সহ, এলাকার বাসিন্দা তথা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাহ্যিকভাবে ধর্মীয় উপলক্ষ্য হলেও, বাগুইআটি নারায়নতলা পশ্চিম অধিবাসীবৃন্দের উদ্যোগে আয়োজিত এই পঞ্চমবার্ষিক গণেশবন্দনার মঞ্চ থেকেই, গত ৪ঠা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হল, আরও নানা অনুষ্ঠান। যার অন্যতম হল--- এলাকার শিশু-কিশোরদের বসে আঁকো এবং কিশোরীদের জন্য নৃত্য প্রতিযোগিতা।
পুজোকে ঘিরে এই নানাবিধ অনুষ্ঠান উপলক্ষ্যে, এলাকার সমস্ত বাসিন্দারা যেন বৎসরান্তের মিলনমেলায় মেতে উঠলেন। আর তারই ফাঁকে ৫ই সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হওয়া শিক্ষক দিবসের অঙ্গ হিসেবে, এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বিস্তৃত এই অঞ্চলের প্রবীণ ও প্রিয় শিক্ষকদের হাতে তুলে দেয়া হল, মানপত্র ও সংবর্ধনা। একইসঙ্গে তিন দিন ধরে চলা সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও তুলে দেওয়া হল পুরস্কার।
সবশেষে শুরু হল মূল উপলক্ষ্য, অর্থাৎ শ্রীশ্রী সিদ্ধিদাতা গণেশের শাস্ত্রভিত্তিক পুজোর প্রাকপর্ব। আর সেই গুরুত্বপূর্ণ পর্বে হাজির রইলেন, বিধান নগর পুরো নিগমের মাননীয় মেয়র কৃষ্ণা চক্রবর্তী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার