সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murder: ‌কোলাঘাটে দুষ্কৃতীদের গুলিতে খুন স্বর্ণ ব্যবসায়ী, কারণ নিয়ে ধন্দে পুলিশ

Rajat Bose | ২১ নভেম্বর ২০২৩ ০৯ : ২৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ কোলাঘাটে দুষ্কৃতীদের গুলিতে মৃত স্বর্ণ ব্যবসায়ী। মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম সমীর পড়িয়া (‌৩৭)‌। পাঁশকুড়া থানার উত্তর জিঞাদা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয় জিঞাদা বাজার এলাকায় তার সোনার দোকান রয়েছে। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করে বাইক চালিয়ে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তিনি। জাতীয় সড়কের ওপর কোলাঘাট থানার দেউলবাড়ে নির্জন এলাকায় তাঁর ওপর আক্রমণ চালায় বাইকে আসা দুষ্কৃতী দল। অভিযোগ, দুটি বাইকে কয়েকজন দুষ্কৃতি এসে ওই স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে গুলি চালায়। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্বর্ণ ব্যবসায়ী সমীর। দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর থেকে সোনা ও টাকা লুঠ করে চম্পট দেয়। গুলির আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ শুরু করেন স্থানীয়রা। তীব্র যানজট হয়। ঘটনাস্থলে পুলিশ এলে তাদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কী কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া