শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গণেশ চতুর্থীর দিনে হালকা বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া

Sumit | ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩ : ৫৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক :  শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থেকে এখনই নিস্তার নেই বঙ্গবাসীর৷

 

দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির কাছে থাকবে৷ কাল অর্থাৎ রবিবার দুই মেদিনীপুর ছাড়া গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই৷ সোমবার ৯ সেপ্টেম্বর হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা এবং গাঙ্গেয় বঙ্গের দুই মেদিনীপুরে৷

 

মঙ্গল এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়৷ তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভুত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে৷ পাশাপাশি আজ শনিবার গণেশ চতুর্থী। ফলে দিনভর গরম থেকে খানিকটা রেহাই মিলতেও পারে। দিনের বেশিরভাগ সময় আদ্রর্তাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের দিকেই মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

হাওয়া অফিস জানিয়েছে ভাদ্র মাসের এই সময় দিনের বেলা তাপমাত্রা অনেকটা বেড়ে গেলেও রাতের দিকে তা অনেকটাই কমতে থাকে। তার উপর সামনেই উৎসবের সিজন। তার সেই সময়কে ধরে নিলে এই সময় ধীরে ধীরে আবহাওয়া মনোরম হতে শুরু করে। পুজোর আগে যারা একটু ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন, তাঁদের কাছে এই সময়টি অত্যন্ত মনোরম। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া