শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ০৭Rajat Bose
মিল্টন সেন, হুগলি: পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রযুক্তিগত দিক থেকে শীর্ষস্থানে চন্দননগর কমিশনারেট। অর্জন করল জাতীয় পুরস্কার। সেরা থানার পর এবার জাতীয় পুরস্কার চন্দননগর পুলিশের। গত ৩ এবং ৪ সেপ্টেম্বর মুম্বইতে অনুষ্ঠিত ই–গভর্নেন্সের ২৭ তম জাতীয় সম্মেলনে চন্দননগর পুলিশ কমিশনারেটকে ‘শীর্ষ প্রযুক্তিগত সমাধানগুলির প্রতিলিপি’ বিভাগে ই–গভর্নেন্স, ২০২৪ (স্বর্ণ)–তে জাতীয় পুরস্কার প্রদান করা হয়। পুলিশ স্টেশন ইনভেন্টরি অর্থাৎ ই–মালখানার যাবতীয় সম্পত্তি রেজিস্টার ডিজিটাইজ করা। বারকোড ব্যবহার করার উদ্যোগে ভারত সরকারের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ দ্বারা উদ্যোগ এবং স্কেলিং অ্যাপ। মামলার সম্পত্তির পদ্ধতিগত ব্যবস্থাপনার জন্য প্রকল্পটি চন্দননগর পুলিশ কমিশনারেটের সাতটি থানাতেই খুব ভালভাবেই বাস্তবায়িত হয়েছে।
একটা সময় ছিল বাজেয়াপ্ত সামগ্রী মালখানায় পরে নষ্ট হত। পুরনো অনেক কিছুর খোঁজ মিলত না। এই বার কোডিং সিস্টেমের ফলে কেস নম্বর দিয়ে বার কোড স্ক্যান করলে কোন জিনিস আছে, কোথায় আছে তা সহজেই জানা যাবে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও মামলায় কিছু না কিছু জিনিস পুলিশ দ্বারা বাজেয়াপ্ত হয়। আগ্নেয়াস্ত্র থেকে দামি জিনিস এমনকি মাদক (গাঁজা) সবই তোলা থাকে মালখানায়। মামলার প্রয়োজনে অনেক সময় সেই বাজেয়াপ্ত জিনিসপত্র আদালতে দেখাতে হয়। তাই বাজেয়াপ্ত জিনিস হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেই দায় পুলিশের উপর বর্তায়। পুলিশকে জবাবদিহি করতে হয়। ডিজিটাইজ করার পর থেকে তা আর হবে না। কারণ যেকোনও বাজেয়াপ্ত জিনিস ভাল করে প্যাক করে তার উপর বার কোড লাগানো হয়। তার পর সেটাকে যত্ন করে মালখানায় রেখে দেওয়া হয়। কারণ পরে প্রয়োজনে যাতে সহজেই তার হদিশ পাওয়া যায়। এই ব্যবস্থা গোটা দেশের সব থানার ক্ষেত্রে লাগু হয়ে থাকলেও কার্যত তা হয়নি। দেশের মধ্যে একমাত্র চন্দননগর কমিশনারেট সেই ব্যাবস্থা যথাযথভাবে বলবৎ করতে সক্ষম হয়েছে। যা দেশের অন্য কোনও থানা করে উঠতে পারেনি। তাই প্রথম পুরস্কার অর্জন করেছে চন্দননগর কমিশনারেট। এই প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেছেন, দু’জন পুলিশ অফিসার এই ডিজিটালাইজ মালখানা তৈরি করতে সাহায্য করেছেন। গত ফেরুয়ারি মাসে দিল্লি থেকে স্বরাষ্ট্র দপ্তরের একটি টিম এসেছিল। তাঁরা গোটা প্রক্রিয়া খতিয়ে দেখে গেছেন। তার পরেও আবার দিল্লিতে গিয়েও ডেমনস্ট্রেশন দিতে হয়েছে। মুম্বইয়ে অনুষ্ঠিত সম্মেলনে চন্দননগরে পুলিশের তরফে পুরস্কার গ্রহণ করেন এসিপি শুভতোষ বিশ্বাস। গত বছর দেশের সেরা তিন থানার মধ্যে একটি হয়েছিল শ্রীরামপুর থানা। এবার এল ই–গভর্নেন্সে স্বর্ণপদক। সকল পুলিশ কর্মী যারা মালখানাকে ডিজিটাইজ করার ক্ষেত্রে সাহায্য করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কারিগরি কর্মীদের অভিনন্দন জানিয়েছেন পুলিশ কমিশনার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার