মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ২১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: অশান্ত পরিস্থিতিতে এক টুকরো স্বাধীনতা। এক টুকরো খোলা আকাশ। নাম তাই 'অমল আলো'। থিয়েটার জগতের এক আশ্রয়ের নাম।
করোনার ধাক্কায় যখন সব বন্ধ হয়ে গিয়েছিল তখন থিয়েটার বাঁচাতে শীলা চক্রবর্তী ২০২০ সালে জমি দিয়েছিলেন। বড় ছোট মিলিয়ে প্রায় আড়াইশো নাটক এখানে ইতিমধ্যেই প্রযোজনা হয়ে গেছে। তখন অবশ্য চেহারাটা ছিল দরমার বেড়ায় মোড়ানো।
বর্তমানে সেই 'অমল আলো' নতুন করে তৈরি হল গত ১ সেপ্টেম্বর ২০২৪। এর জন্য উত্তর চব্বিশ পরগণার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর উন্নয়ন তহবিল থেকে ৫ লাখ টাকা অর্থ সাহায্য করা হয়েছে। প্রায় কুড়ি ফিট উঁচু এবং পঁচিশ ফিট চওড়া এই ভবন।
এ বছর রজতজয়ন্তী বর্ষ ছিল এই দলের। মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু আসতে না পারলেও একটি ভিডিও বার্তাতে জানিয়েছেন, ‘পঁচিশের অট্টহাসি একদিনের নয়। অনেক দুঃখ কষ্ট অভাবে এতগুলো বছর থিয়েটারে বেঁচে থাকা শুধু কথার কথা নয়! ভালো মানের প্রযোজনা উপহার হিসেবে "নেমেসিস", "রাত বিরেতের রক্তপিশাচ", "আমি অনুকূলদা আর ওরা", "মিস্টার রাইট", "ভেমুলার রামায়ণ", "গান্ধারী", "লোহার দাম" সহ "শেক্সপিয়ার মাস্ট ডাই" মঞ্চস্থ করেছে এই দল।‘
নাট্যমুখে প্রধান অতিথি হয়ে এসেছেন, ভারতীয় থিয়েটারের প্রবীণ নাট্যজন শ্রী শমীক বন্দ্যোপাধায়। তাঁর কথায়, 'যেখানে অনেক স্বাধীনতা, মুক্ত আলো, এমন খোলা পরিবেশে ভারতীয় সব ধরনের থিয়েটার সম্ভব। এদিনের অনুষ্ঠানে, পঁচিশের স্পেশাল কাপ ও উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় মনোজ ঘোষ, শান্তনু দাস, উদ্দালক ভট্টাচার্য, দেবব্রত ব্যানার্জি, পূজা কুণ্ডু, সমীর চক্রবর্তী, মিতা হাওলাদার, অঙ্কিতা ব্যানার্জি সহ আরও অনেককে।'
এই বছর নতুন নাটক ‘আবার বাঞ্ছা’ নামছে। নামছে আরও একটি নাটক ইন্দ্ররঙ্গ প্রযোজনায় অভি চক্রবর্তীর নির্দেশনায় ও ব্রাত্য বসুর লেখা ‘বাদা’। সব শেষে পঁচিশের কেক কেটে সমাপ্তি ঘোষণা করেন আহ্বায়ক অরূপ গোস্বামী ও সংগীতা চক্রবর্তী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার