রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০১ সেপ্টেম্বর ২০২৪ ০০ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলাতে অনুষ্ঠিত বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার ৭৮তম বর্ষে ৮১ কিলোমিটার বিভাগে প্রথম স্থান অধিকার করলেন প্রত্যয় ভট্টাচার্য। রবিবার ভোর ৫ টা নাগাদ মুর্শিদাবাদের আহিরণ ঘাট থেকে এই প্রতিযোগিতার সূচনা হয়। আজ বিকেলে বহরমপুরে কে এন কলেজ ঘাটের কাছে এসে এই প্রতিযোগিতা শেষ হয়। ৮১ কিলোমিটার বিভাগে মোট ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
৮১ কিলোমিটার বিভাগে এই প্রতিযোগিতার শেষ করতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয়ের সময় লেগেছে প্রায় ১০ ঘন্টা ৫২ মিনিট। গত বছরও ৮১ কিলোমিটার বিভাগে কলকাতার একটি ব্যাঙ্কে কর্মরত প্রত্যয় প্রথম স্থান অধিকার করেছিল। ৮১ কিলোমিটার বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছে পশ্চিমবঙ্গের তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের পার্থ সন্দীপ হাতাঙ্কর।
অন্যদিকে এই সাঁতার প্রতিযোগিতার ১৯ কিলোমিটার পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতা দুপুর দু'টো নাগাদ জিয়াগঞ্জ সদরঘাটে শুরু হয়। সেটিও বিকাল নাগাদ কে এন কলেজের ঘাটে এসে শেষ হয়। এই প্রতিযোগিতার ১৯ কিলোমিটার পুরুষ বিভাগে প্রথম হয়েছে গৌরব কাবেরী। গত বছরও গৌরব এই বিভাগে প্রথম হয়েছিল। ১৯ কিলোমিটার পুরুষ বিভাগে দ্বিতীয় হয়েছেন ভেদান্ত যোগেশ গাডাখ, তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে।
মহিলাদের ১৯ কিলোমিটার বিভাগে প্রথম হয়েছেন ব্যারাকপুরের বাসিন্দা , স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী বিশাখা ধারা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশিতা সাহা। গত বছর মহিলা বিভাগে বিশাখা ধারা দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।
প্রতিযোগিতার তিন বিভাগের প্রথম স্থানাধিকারীরা বলেন, মুর্শিদাবাদ জেলাতে এই প্রতিযোগিতার জন্য তারা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন। তবে এবারের প্রতিযোগিতাতে বিদেশের কোনও প্রতিযোগী না থাকায় তারা যথেষ্টই হতাশ হয়েছেন। তারা আশাবাদী আগামী বছর পুনরায় বিদেশের প্রতিযোগীদেরকে এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার