শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ৩১ আগস্ট ২০২৪ ১৯ : ৪৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি পলিক্লিনিকের মালিকের বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম তারাপদ পাত্র। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে তাঁর একটি পলিক্লিনিক রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সুতি থানার সরলা গ্রামের বাসিন্দা জনৈকা সোনালী মন্ডল নামে এক অন্তঃসত্ত্বা মহিলা সম্প্রতি ওই ক্লিনিক থেকে কিছু প্যাথলজি টেস্ট করান। অন্তঃসত্ত্বা ওই মহিলার মা মীনা মন্ডলের দাবি, তাঁদের আর্থিক অবস্থার কথা বলার পর ওই পলিক্লিনিক কর্তৃপক্ষ টেস্টের খরচ ২৪০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা নিতে রাজি হয়।
অভিযোগ, শনিবার সকালে ওই পলিক্লিনিকে গিয়ে রিপোর্ট চাইলে সেখানকার কর্মীরা ২৪০০ টাকায় দাবি করেন। কিন্তু অত টাকা তাঁদের কাছে নেই এটা বলার পরেই ওই পলিক্লিনিকের মালিক তারাপদ পাত্র মা-মেয়ে দু'জনকেই মারধর করেন বলে অভিযোগ।
মীনা মন্ডল বলেন ,"অন্তঃসত্ত্বা মেয়ের রক্ত এবং অন্য কিছু পরীক্ষা করার আগেই আমরা পলিক্লিনিককে বলেছিলাম আমরা ১৫০০ টাকার বেশি দিতে পারব না। সেই শর্তে রাজি হয়ে পলিক্লিনিক সমস্ত পরীক্ষা করিয়েছিল। রিপোর্ট চাইতে গেলে তাঁরা অতিরিক্ত টাকা দাবি করতে থাকে। আমরা এর প্রতিবাদ করায় পলিক্লিনিকের একজন মালিক আমাকে এবং আমার মেয়েকে জুতো দিয়ে মারধর করার পাশাপাশি ঘুসি এবং লাথি মেরেছে। আমার অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারায় সে অসুস্থ বোধ করছে। "
ঘটনার খবর পাওয়ার পরই রঘুনাথগঞ্জ থানার পুলিশ এলাকাতে পৌঁছে ওই পলিক্লিনিকের অন্যতম মালিক তারাপদ পাত্রকে আটক করে থানাতে নিয়ে যায়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার