শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: শ্বশুরবাড়ির সদস্যের আগুনে পুড়িয়ে আত্মহত্যার চেষ্টা, হুলুস্থুলু পড়ে গেল মুর্শিদাবাদের সাগরদিঘিতে

Kaushik Roy | ৩১ আগস্ট ২০২৪ ০৬ : ৪৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শ্বশুরবাড়ির সদস্যদের গায়ে তরল দাহ্য পদার্থ ঢেলে খুনের চেষ্টা। তারপর নিজের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক ব্যক্তির। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সাগরদিঘি থানার কড়েয়া গ্রামের বাসিন্দা রমজান শেখ নামে এক ব্যক্তির সঙ্গে বাহালনগর গ্রামের বাসিন্দা এক মহিলার বিয়ে হয়।

 

 

 

কিন্তু রমজানের অত্যাচার সহ্য না করতে পেরে বছর দু'য়েক আগে বিষ খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। এরপর থেকেই নিজের এক শ্যালকের স্ত্রীকে বিয়ে করার জন্য শ্বশুরবাড়ির লোকেদের উপর চাপ দিত রমজান। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে কয়েকবার সালিশি সভাও বসে। রমজানকে বাহালনগর গ্রামে আসতে বারণ করে দেওয়া হয়।

 

 

স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবার সন্ধ্যায় রমজানের শ্বশুরবাড়ির ৭-৮ জন সদস্য বাড়িতে বসে গল্প করছিলেন। সেই সময়ে হঠাৎই শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয় রমজান। কেউ কিছু বোঝার আগেই সে তাদের গায়ে একটি তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।

 

 

 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'ওই ব্যক্তি সম্ভবত পেট্রোল ঢেলে শ্বশুরবাড়ির আত্মীয়দের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। ঘটনায় কমপক্ষে ৬-৭ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।

 

 

অভিযুক্ত নিজেও গুরুতর অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন।' হাসপাতাল সূত্রে খবর, অগ্নিদগ্ধ ব্যক্তিদের মধ্যে বেশিরভাগেরই দেহের ৭০-৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। দু'জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া