বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১৯ নভেম্বর ২০২৩ ০০ : ০৪
ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া ভারতের। টসে জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে কার্যত মুখ খুবড়ে পড়েন গিল আইয়াররা। অর্ধশতরান করেন কেএল রাহুল, বিরাট কোহলি।
২. ষষ্ঠ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার ঘরে
ষষ্ঠ বিশ্বকাপ এল অস্ট্রেলিয়ার ঘরে। টুর্নামেন্ট শুরুর আগে যে দলকে নিয়ে কোনও আশা ছিল না সেই দলই হল সেরার সেরা। ২৪০ রানের টার্গেট ছিল অজিদের সামনে। ৬ ওভার বাকি থাকতে সেই রান তুলে দেয় ক্যাংগারু বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকাপের ট্রফি তুলে দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে। এই প্রথমবার কোনও এক দেশের প্রধানমন্ত্রী কাপ তুলে দিলেন বিজয়ী দলের অধিনায়কের আগে।
৩. অবিশ্বাস্য ইনিংস ট্রাভিস হেডের
অবিশ্বাস্য ইনিংস ট্রাভিস হেডের। চাপের মুখেও শতরান রান অজি তারকার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতোই একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে বাধা হয়ে দাঁড়ালেন তিনি। ১২০ বলে ১৩৭ রান করলেন হেড। স্বাভাবিকভাবেই ম্যাচ অফ দ্য ম্যাচ করা হয় তাকে।
৪. বিরাটের আরও এক নজির
বিশ্বকাপের ফাইনালে এখনও পর্যন্ত কোনও শতরান নেই ভারতের কোনও ব্যাটারের। একই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসেবে পঞ্চাশের বেশি রান করার নজির গড়লেন। বিরাট কোহলি পেলেন ম্যাচ অফ দ্য টুর্নামেন্টের মুকুট। এই টুর্রামেন্টে ৭৬৫ রান করেছেন কোহলি ।
৫. দীপিকাকে চুমু শাহরুখ
ভারত ২৪০ রানে অলআউট হতেই সাময়িক স্তব্ধ স্টেডিয়ামজুড়ে। এর পর ব্যাট হাতে মাঠে বিপক্ষ দল অস্ট্রেলিয়া। ৪.৩ ওভারে ৩টে উইকেট পড়তেই আনন্দে আত্মহারা শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। শাহরুখ লাফিয়ে উঠে জড়িয়ে ধরেন দীপিকাকে। তারপরেই নায়িকার গালে চুমু! ছবিশিকারিরা সেই মুহূর্ত বন্দি করতে ভোলেননি।
৬. জার্সিতে লেখা, "স্টপ বোম্বিং প্যালেস্টাইন"
ভারতের ব্যাটিংয়ের সময় নিরাপত্তার বেষ্টনী টপকে মাঠে প্রবেশ করলেন এক সমর্থক। সাদা টি শার্ট, লাল হাফ প্যান্ট। হাতে প্যালেস্টাইনের পতাকা। জার্সিতে লেখা, "স্টপ বোম্বিং প্যালেস্টাইন"। ঢুকেই বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে দেয়। প্যালেস্টাইনের সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
৭. ছটপুজো উপলক্ষ্যে রাজ্যে দুদিন ছুটি ঘোষণা
ছটপুজো উপলক্ষ্যে রাজ্যে দুদিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন প্রথমে তক্তাঘাটে যান তিনি। সেখান থেকে পৌঁছন দইঘাটে। সেখানে পুজোও দেন।
৮. বাড়ছে সাইবার অপরাধ
গোটা বিশ্বের সঙ্গে তুলনা করলে ভারতে সাইবার অপরাধ বাড়ছে। এমনটাই জানাচ্ছে ভারতের সাইবার অপরাধ বিভাগ। তিনি বলেন, প্রযুক্তি যতই উন্নতি হয়েছে ততই বাড়ছে অপরাধ। সামান্য কিছুর বিনিময়ে এখন ডিজিটাল পেমেন্ট করা হয়। আর এখান থেকেই অপরাধীরা তাদের ফাঁদ পাতে।
৯.এখনও চলছে উদ্ধারকাজ
উত্তরাখণ্ডে এখনও চলছে উদ্ধারকাজ। ৪০ জন শ্রমিক এখনও আটকে। ঠিক কোন অবস্থায় রয়েছে উদ্ধারকাজ তা সরেজমিনে খতিয়ে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ধামি জানান সকলে মিলে কাজ করছে। দ্রুত শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করা হবে বলেই জানা যাচ্ছে।
১০. এক পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার
বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার এক পরিবারের ৪ জনের মৃতদেহ। মৃতদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের দুই সন্তান। ৪টি মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ