শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ আগস্ট ২০২৪ ০১ : ১২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: স্কুলের হস্টেলে সিনেমা দেখাকে কেন্দ্র করে বিবাদের জেরে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ওই স্কুলেরই একাদশ শ্রেণীর কিছু ছাত্রের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর পাবলিক স্কুলে। আহত ছাত্র বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় ছ'টি সেলাই পড়েছে। মাথায় গুরুতর আঘাত থাকায় তার এমআরআই করতে হবে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'আহত ওই ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে রঘুনাথগঞ্জ থানাতে একটি এফআইআর রুজু করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।'
আহত ওই ছাত্রের দাদা রেজাউল করিম বলেন,'আমার ভাই রঘুনাথগঞ্জ আর ওমরপুর পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে ওই স্কুলেরই 'বয়েজ হোস্টেলে' থাকে। হস্টেলের নিয়ম অনুযায়ী সপ্তাহান্তে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদেরকে একটি করে সিনেমা দেখানো হয়। গতকাল দ্বাদশ শ্রেণীর ছাত্রদের যখন সিনেমা দেখানো হচ্ছিল সেই সময় হঠাৎই একাদশ শ্রেণীর কিছু ছাত্র এসে সিনেমা দেখার দাবি করতে থাকে। কিন্তু ঘরে জায়গা কম থাকায় দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তাদের ওই ঘর থেকে বেরিয়ে যেতে বলে। সিনেমা দেখা শেষে আমার ভাই এবং আরও কয়েকজন দ্বাদশ শ্রেণীর ছাত্র যখন হোস্টেলের ডাইনিং রুমে বসে খাচ্ছিল সেই সময় হঠাৎই একাদশ শ্রেণির কিছু ছাত্র এসে আমার ভাইকে বেধড়ক মারধর শুরু করে।'
রেজাউল অভিযোগ করেন,'এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কেউ আমাদেরকে কিছু জানায়নি। আজ সকালে 'স্কুল ম্যানেজমেন্ট' থেকে কয়েকজন এসে আমাদেরকে লিখিত অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন।'
গোটা বিষয়টি নিয়ে স্কুলের সম্পাদক জামিরুল হককে ফোন করা হলে তিনি বলেন, 'স্কুলের ছাত্ররা নিজেদের মধ্যে মারামারি করেছিল। আমরা পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছি। তারা কোনও অভিযোগ করছেন না।'
যদিও আহত ওই ছাত্রের দাদা রেজাউল বলেন,'ইতিমধ্যেই আমরা রঘুনাথগঞ্জ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা সেই অভিযোগ তুলছি না। আমরা দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার