রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৪ আগস্ট ২০২৪ ০৩ : ২৮Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: চারচাকা গাড়ি, মোটর বাইক অনেক দূরের কথা। বর্তমান সময়ে স্মার্ট ফোন, বাইক নেই, এমন মানুষ খুব একটা দেখা যায় না। তাও আবার শাসক দলের পঞ্চায়েত প্রধানের। তাঁর কাছে নেই দামি চারচাকা গাড়ি, সোনার চেন, দামি হাতঘড়ি। নেই মোটর বাইক, এমনকী একটা স্মার্ট ফোন পর্যন্ত নেই। ভোর থেকে বেলা পর্যন্ত চাষের কাজ সামলে বাড়ি ফিরে, সাইকেল চালিয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছন বালিগোরি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু মাটি। প্রতিদিন কাক ভোরে কোদাল হাতে নেমে পড়েন চাষের জমিতে। কৃষিকাজ সেরে বাড়ি ফিরে কিছু খাওয়া। বেলা দশটা বাজলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। প্রায় আড়াই কিলোমিটার পথ সাইকেলে চালিয়ে পৌঁছন পঞ্চায়েত অফিসে।
মাটির মানুষ হিসাবেই এলাকায় পরিচিত দীনবন্ধু মাষ্টারমশাই। শুরু থেকেই খুব সাদামাটা। সময়ের অভাবে রাজনীতিতে প্রবেশ করেই ছেড়েছিলেন শিক্ষকতা। তবু আজও সকলের কাছে মাস্টারমশাই হিসেবে পরিচিত তিনি। তারকেশ্বরের জয়পুর গ্রামে থাকেন দীনবন্ধু। মানুষকে সময় দিতে শিক্ষকতা ছেড়েছেন। পঞ্চায়েতের প্রধান, তবুও অতি সাধারণ জীবনযাপন করেন। পঞ্চায়েতের কাজ সেরে বাড়ি ফেরার পথেও মানুষের সঙ্গে জনসম্পর্ক, তাঁর দৈনিক রুটিন। অভাবের সংসারে বড় হয়ে ওঠা দীনবন্ধু। তাঁর বাবা মধুসূদন বাবুও ছিলেন প্রান্তিক কৃষক। চাষের জমি থেকে যা উপার্জন হতো তা দিয়েই তিনি চালিয়েছেন সংসার। সন্তানদের পড়াশোনা শিখিয়েছেন। মাধ্যমিক পাশ করার পর নিজের পড়াশোনা চালাতে দীনবন্ধু ছাত্র পড়ানো শুরু করে ছিলেন।
উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ছাত্র রাজনীতিতে প্রবেশ। বাণিজ্য নিয়ে স্নাতক, অর্থশাস্ত্রে অনার্স অথচ রাজনীতির টানে পড়াশোনার ইতি ঘটে। শুরুতে কংগ্রেস, তাঁর পর তৃণমূল কংগ্রেসে। প্রয়াত কংগ্রেসের প্রাক্তন এম এল এ বলাইলাল শেঠের হাত ধরে সক্রিয় রাজনীতিতে। পরবর্তীতে কংগ্রেস সেবা দলের তারকেশ্বর ব্লকের সদস্যপদ পান। রাজীব গান্ধীর মৃত্যুর পর আন্দোলন করতে গিয়ে দশ দিন জেলও খাটেন।
১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসে। প্রথমে জয়পুরের বুথ সভাপতি দায়িত্ব। তাঁর পর অঞ্চল কমিটির দায়িত্ব। কৃষাণ ক্ষেত মজদুর সংগঠনের সদস্য। অবশেষে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করার পর বর্তমানে বালিগড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। বাড়িতে রয়েছে তাঁর দুই মেয়ে ও স্ত্রী। দীনবন্ধু বাবু বলেছেন, বরাবরই তাঁর পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। বাবা চাষবাস করতেন। বর্তমানে তিনি নিজেও চাষ করেন। এলাকায় বহু গরিব মানুষ রয়েছেন। সবসময় তিনি চেষ্টা করেন মানুষের পাশে থাকার। কীভাবে মানুষের কাজ করতে হয় তা তিনি শিখেছেন নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে। তাই গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব সামলে বাড়ি ফেরার পথে মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্বও পালন করেন। প্রতিদিন সাইকেলে চালিয়ে আজও জনসংযোগ করেন।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার