শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২২ আগস্ট ২০২৪ ০০ : ৩৫Riya Patra
মিল্টন সেন,হুগলি: হাসপাতাল চত্ত্বরে আর অকারণে ঘোরাফেরা করা যাবে না। সঠিক কারণ দর্শাতে না পারলে যেতে হতে পারে শ্রীঘরে। এমনই কঠিন নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে জেলা হাসপাতালকে। আগের তুলনায় কয়েকগুণ বাড়ানো বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুধু হাসপাতাল নয়, রাতের রাস্তায়ও বেড়েছে পুলিশি টহলদারি।
হুগলি ইমামবাড়া হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ ক্যাম্পে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। সক্রিয় উইনার্স টিম টহল চলছে শহরের সর্বত্র। একইসঙ্গে চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘুরে দেখছেন নিরাপত্তা ব্যবস্থা। জোরদার করা হয়েছে সিসি ক্যামেরার নজরদারি। হাসপাতালের চিকিৎসক নার্সদের সুরক্ষায় চালু করা হয়েছে অ্যাপ। দেওয়া হয়েছে ইমার্জেন্সী নম্বর। যে কোনও রকমের বিপদ আপদে এক ফোনেই মিলবে পুলিশি সহায়তা। এক কথায় জেলা হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর জেলা প্রশাসন।
সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আরজি কর হাসপাতালে নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। অন্য মেডিকেল কলেজগুলিতেও নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। ঘটনার পর থেকেই জেলার একাধিক হাসপাতালে নিরাপত্তা বাড়ানো নিয়ে আন্দোলনে যোগ দেয় জুনিয়ার চিকিৎসকরা। শুরু করে কর্মবিরতি। সিনিয়াররাও আইএমএ র ডাকে ২৪ ঘন্টার কর্মবিরতি করে, ধর্না দেয়।
এদিন আন্দোলনকারী চিকিৎসক পার্থ ত্রিপাঠি জানিয়েছেন,গত কয়েক দিনে নিরাপত্তার বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে হাসাপাতালে পুলিশ টহল দিচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত অনেকেই মহিলা। বিশেষত নার্স এবং চিকিৎসকরা। তাদের নাইট ডিউটি করতেই হয়। রাতে মহিলারা কাজ করবেন না, এ ভাবনাটা অমূলক। তাঁদের জন্য রেস্ট রুম করা হয়েছে।
ইমামবাড়া হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল বলেছেন, হাসপাতালে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। ক্যাম্পে পুলিশ বাড়ানো হয়েছে। বর্তমানে চল্লিশটি সিসি ক্যামেরা রয়েছে হাসপাতালে। স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে, নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও ৪০টি সিসি ক্যামেরা লাগবে। পুলিশ ছাড়াও হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষীরা রয়েছে। তারাও পাহারা দেয়।পরিকাঠামো উন্নয়নে আর যা প্রয়োজন তা রোগী কল্যাণ সমিতির বৈঠকে জানানো হবে। ইমামবাড়া হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল হোস্টেল। শেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার