রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

চিকিৎসা বিজ্ঞান বলে,  আইসক্রিমে থাকা স্যাচুরেটেড ফ্যাট হার্টের শত্রু। এই ফ্যাট হার্টের রক্তনালীতে জমাট বেঁধে হৃদরোগের কারণ হতে পারে।

স্বাস্থ্য | আইসক্রিম খেতে ভালোবাসেন? জানেন জটিল রোগে আক্রান্ত হতে পারেন আপনিও!

Moumita Basak | ২২ আগস্ট ২০২৪ ২২ : ৩৮Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক: আইসক্রিম খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। শিশুদের পছন্দের তালিকায় আইসক্রিমের নাম অনেকটাই ওপরে। তবে মাত্রাতিরিক্ত আইসক্রিম খাওয়ার অভ্যাস বিপদে ফেলতে পারে আপনাকেও। বিশেষজ্ঞরা বলছেন,  অতিরিক্ত আইসক্রিম খাওয়ার প্রবণতা থাকলে শরীরে বাসা বাঁধতে পারে অনেক রোগ। ডায়াবিটিস, কোলেস্টেরল ও হার্টের সমস্যায় যাঁরা ভুগছেন, আইসক্রিম খাওয়া থেকে তাঁরা নিজেকে দূরে রাখুন। নাহলে অচিরেই বাড়তে পারে বিপদ।

 

আইসক্রিমে থাকে প্রচুর পরিমানে সুগার। ফলে এই খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। যা ডায়াবিটিস আক্রান্তদের জন্য বিপজ্জনক। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকলে সুস্থ মানুষও ডায়াবিটিসে আক্রান্ত হতে পারেন। 

 

 

এখানেই শেষ নয়,  অতিরিক্ত আইসক্রিম খেলে নিয়ন্ত্রণে নাও থাকতে পারে আপনার ওজন। আইসক্রিমে থাকা অতিরিক্ত ফ্যাট দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। বর্তমানে ওজনবৃদ্ধি বড় সমস্যা। অতিরিক্ত ওজন হতে পারে বিভিন্ন রোগের কারণ। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে আইসক্রিম থেকে দূরত্ব বজায় রাখুন। 
চিকিৎসা বিজ্ঞান বলে,  আইসক্রিমে থাকা স্যাচুরেটেড ফ্যাট হার্টের শত্রু। এই ফ্যাট হার্টের রক্তনালীতে জমাট বেঁধে হৃদরোগের কারণ হতে পারে।

 

নিয়মিত আইসক্রিম খেলে হৃদরোগের সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। তাই হার্টের সমস্যা থাকলে আইসক্রিমকে টাটা বলুন। আবার বেশি পরিমাণে আইসক্রিম খেলেও হতে পারে হার্টের সমস্যা। তাই পরিমিত আইসক্রিম খাওয়াই বাঞ্চনীয়।

 

আইসক্রিমে থাকা অতিরিক্ত চিনি দাঁতে ব্যাকটেরিয়া উৎপন্ন করতে পারে। অতএব নিয়মিত আইসক্রিম খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে দাঁতের সমস্যাও। তাছাড়া আইসক্রিম খেলে হতে পারে টনসিল, গলা ব্যাথা, ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যাও।

 

শরীরে একাধিক সমস্যা সৃষ্টিকারী আইসক্রিমের কিছু উপকারিতাও রয়েছে। এই খাদ্যে থাকা প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের মতো উপাদান শরীরে দ্রুত এনার্জি তৈরি করে। আইসক্রিমে থাকা বেশ কয়েকটি উপাদান হাড় মজবুত করে। তাই রসনার তৃপ্তি অনুভব করতে সুস্থ ব্যক্তিরা সপ্তাহে ২ টো আইসক্রিম খেতেই পারেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া