শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২১ আগস্ট ২০২৪ ২১ : ১৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : বাংলাদেশে সম্প্রতিক অশান্তির পর প্রতিবেশী রাজ্য ওড়িশার একাধিক জায়গা থেকে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
এই জেলার সামশেরগঞ্জ, সাগরদিঘি, সুতি, হরিহরপাড়া সহ একাধিক এলাকা থেকে অসংখ্য মানুষ বর্তমানে পরিযায়ী শ্রমিক, হকার বা অন্যান্য বিভিন্ন পেশায় নিযুক্ত হয়ে ওড়িশাতে কর্মরত রয়েছেন। কিন্তু অভিযোগ উঠেছে ভাষাগত কারণে মুর্শিদাবাদ জেলার অনেক শ্রমিককে বাংলাদেশী নাগরিক সন্দেহে ওড়িশাতে মারধর করা হচ্ছে এবং জোর করে নিজেদের কর্মস্থল ছেড়ে রাজ্যে ফিরে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে।
পশ্চিমবঙ্গের শ্রমিকদের ওড়িশাতে আক্রান্ত হওয়ার ঘটনায় এবার বড় পদক্ষেপ করল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকেরা। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক বাসিন্দাকে ওড়িশাতে বাংলাদেশী সন্দেহে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সুতি থানাতে একটি 'জিরো এফআইআর' করা হয়েছে। মারধরের ঘটনায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে 'জিরো এফআইআর'টি জঙ্গিপুর পুলিশ জেলার সুপারের অফিসের মাধ্যমে ওড়িশার সংশ্লিষ্ট থানাতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান," সাম্প্রতিক সময়ে ওড়িশার বেশ কয়েকটি জায়গায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর হামলার কয়েকটি ঘটনা আমরা জানতে পেরেছি। তার মধ্যে সুতি থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে মারধরের ঘটনার জন্য সংশ্লিষ্ট থানাতে একটি 'জিরো এফআইআর' করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য 'জিরো এফআইআর'টি ওড়িশার সংশ্লিষ্ট থানাতে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, "বিভিন্ন মাধ্যম থেকে আমরা ছ'টি তথ্যের ভিত্তিতে ওড়িশাতে কর্মরত প্রায় ৫১ জন পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে মুর্শিদাবাদ জেলাতে ফিরিয়ে আনতে পেরেছি। এর পাশাপাশি ওই রাজ্যে যাদেরকে বাংলাদেশী হিসেবে সন্দেহ করা হচ্ছে করা হচ্ছিল, মুর্শিদাবাদের এমন অনেক বাসিন্দার পরিবারের সাথে যোগাযোগ করে তাদের ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি- পত্র আমরা ওড়িশার সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানোর ব্যবস্থা করেছি।"
পুলিশের অনুমান ওড়িশাতে সাম্প্রতিক অশান্তির জেরে সেই রাজ্য থেকে কয়েক হাজার বাঙালি পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত শিল্পে কর্মরত বাংলা ভাষাভাষী মানুষ মুর্শিদাবাদ জেলাতে ফিরে এসেছেন।
পুলিশ সুপার জানিয়েছেন ,"সাধারণ মানুষের জন্য ইতিমধ্যেই আমরা সমাজমাধ্যমে কয়েকটি ফোন নম্বর শেয়ার করেছে। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত যে কোনও থানা এলাকার বাসিন্দা বা তাদের পরিচিতরা ওড়িশাতে কাজ করতে গিয়ে বিপদে পড়লে ওই নম্বরগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা তাদেরকে নিরাপদে এই রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করব।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার