সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | GEKO : বিলুপ্তপ্রায় তক্ষক পাচারের সময় আলিপুরদুয়ারের কুঞ্জগনর থেকে গ্রেপ্তার ২

Sumit | ২০ আগস্ট ২০২৪ ০০ : ১৫Sumit Chakraborty

অতীশ সেন, ডুয়ার্স : তক্ষক পাচারের সময় বনদপ্তরের হাতে গ্রেপ্তার হলেন দুজন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নেমে আলিপুরদুয়ার জেলার কুঞ্জনগর ইকো পার্কের  কাছ থেকে এই দুজনকে সোমবার রাতে বনকর্মীরা হাতেনাতে ধরে ফেলে। বেআইনি বন্যপ্রাণী ব্যবসায় জড়িত এই দুই অভিযুক্তকে মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের এসিজেএম আদালতে তোলা হয়।

 

বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী পাচারের একটি চক্র কিছুদিন ধরে সক্রিয় হয়ে উঠেছিল। বনদপ্তরের আধিকারিকেরা এদের উপর নজর রাখছিলেন। কিছু ব্যক্তি বিলুপ্তপ্রায় তক্ষক পাচারের চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে তারা কুঞ্জনগর এলাকায় অভিযানে নামেন। দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে একটি জীবন্ত তক্ষক উদ্ধার হয়। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়।

 

জানা গিয়েছে ধৃতেরা হলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার বড়াইতাড়ি গ্রামের বাসিন্দা কাজি সৈকত আলম এবং ফালাকাটা থানারই মায়রাডাঙা গ্রামের বাসিন্দা আশরাফ আলি। জানা গিয়েছে, ধৃতরা দুজনেই আগে থেকে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত ছিল এবং কাজি সৈকত আলম এর আগেও জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগে বন্যপ্রাণী সংক্রান্ত মামলায় জড়িত ছিলেন। তোকে গেকো বা তক্ষক হল গিরগিটি প্রজাতির একটি বিপন্ন বন্যপ্রাণী। এটি প্রধানত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পাওয়া যায়। কীটপতঙ্গ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবেশে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত সহ নেপাল, ভুটান ও বাংলাদেশে এই প্রাণীটির পাচারের একটি আন্তর্জাতিক চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। এটি 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অফ নেচার' বা আই.ইউ.সি.এন-এর লাল তালিকাভুক্ত না হলেও ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২-এর সিডিউল ১ তালিকাভুক্ত অতি বিরল প্রজাতির প্রাণী। যার ফলে এই প্রাণীকে ধরা, মারা বা তার ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

 

 ২০২২ সালের সংশোধনের মাধ্যমে 'তোকে গেকো'কে 'কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেনজারড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা' বা সি.আই.টি.ই.এস এর তালিকাভুক্ত করা হয়েছে। এই সংস্থাটি আন্তর্জাতিক ব্যবসার সুরক্ষিত প্রাণীদের রক্ষা ও আইনি সুরক্ষা প্রদানের কাজ করে থাকে। কঠোর আইন থাকা সত্বেও সহজে প্রচুর মুনাফার লোভে চোরা কারবারিরা পাচারের কাজে জড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। মনে করা হয় চিনের বাজারে 'ট্রাডিশনাল' বা পরম্পরাগত ওষুধ তৈরির জন্য গেকোর মারাত্মক চাহিদা রয়েছে।

 

 পাশাপাশি এদের ত্বক ও পায়ের পাতার জলনিরোধক ও চটচটে বৈশিষ্ট্য গবেষণার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। বনদপ্তরের কর্মীরা একটি বিষয় লক্ষ্য করেছেন যে তক্ষক বা গেকো সব সময়েই জীবন্ত ও অক্ষত অবস্থাতেই পাচার করা হয়৷ ১১-১২ ইঞ্চি লম্বা একটি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের গেকোর আন্তর্জাতিক চোরা বাজারে ৫০ থেকে ৮০ লক্ষ টাকার মতোও দাম হতে পারে বলে মনে করা হয়। তক্ষকের সংরক্ষণ ও পাচার রুখতে প্রশাসনের তৎপরতার পাশাপাশি অপরাধ দমনে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া