শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ আগস্ট ২০২৪ ২২ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অভিযোগ, মাসতুতো দাদার কাছে একাধিকবার ধর্ষিত হওয়ার পর অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয় নবম শ্রেণীর এক ছাত্রী। মুর্শিদাবাদের বাসিন্দা নাবালিকা ঐ ছাত্রীর গত ৫ তারিখে মালদা মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুর প্রায় ১২ দিন পর নির্যাতিতা ওই নাবালিকার বাবা বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
নির্যাতিতা ওই নাবালিকার বাবা পেশায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক এবং মা আইসিডিএস কর্মী। মৃতার বাবার অভিযোগ, 'গত চার বছর ধরে আমাদের অজান্তে আমাদেরই এক নিকটআত্মীয় মেয়েকে ধর্ষণ করে চলেছিল। আমাদের সন্দেহ পরিবারের ওই সদস্যের কাছে আমার মেয়ের কোনও আপত্তিকর ছবি ছিল। তা দেখিয়ে মেয়েকে ব্ল্যাকমেল এবং ধর্ষণ করা হত।'
তিনি আরও জানিয়েছেন, 'আমার স্ত্রী দীর্ঘ দিন ধরে অসুস্থ। তাই তাঁর চিকিৎসার কারণে আমাদের মাঝেমধ্যেই বাইরে যেতে হয়। আমাদের সন্দেহ সেই সুযোগে আমাদের বাড়িতে এসে অথবা ওই যুবকের বাড়িতেই আমার মেয়েকে ধর্ষণ করা হত।'
মৃত ওই নাবালিকার বাবা জানিয়েছেন, এই সম্পর্কের ব্যাপারে তাঁরা বছরখানেক আগেই জানতে পেরেছিলেন। তখন দুই পরিবারের মধ্যে একটি সালিশি সভা হয়। তবে দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকায় সেই সময় তাঁরা কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। ওই যুবককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিতসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন রাজ্য উত্তাল তখন মেয়ের আত্মহত্যার সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে মুর্শিদাবাদের পরিবারটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার