শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৭ আগস্ট ২০২৪ ০২ : ১৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসিতে প্রথম বর্ষের কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তার বাবা শনিবার মালদার ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করলেন।
গত মঙ্গলবার ওই কলেজের একটি বন্ধ ঘরে ডিপ্লোমা ফার্মেসির প্রথম বর্ষের ছাত্র মালদার জেলার বাসিন্দা তৌহিদ করিমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শনিবার বিকেলে মালদার ইংরেজবাজার থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগে মৃত ওই ছাত্রের বাবা রেজাউল করিম অভিযোগ করেছেন তার সন্তানের মৃত্যুর পর রঘুনাথগঞ্জ থানা, কলেজ কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের কাছ থেকে তারা কোনও সহযোগিতা পাননি। সন্তানের মৃত্যুতে তারা মানসিকভাবে ভেঙে পড়ায় লিখিত অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ইংরেজবাজার থানায় এফআইআর দায়েরের খবর তার ইতিমধ্যেই পেয়েছেন। অভিযোগ পত্রটি 'জিরো এফআইআর' হিসেবে গ্রহণ করে রঘুনাথগঞ্জ থানায় একটি খুনের মামলা দায়ের করা হবে।
তবে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই মৃত ছাত্রের দেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং তার রিপোর্টও পুলিশের হাতে এসেছে । সেই রিপোর্টে ছাত্রের দেহে কোনও আঘাতের উল্লেখ নেই। পুলিশ জানিয়েছে ঘটনার দিন রাতে কলেজ হস্টেলের একটি বন্ধ ঘরের দরজা ভেঙে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ছাত্রের দেহ উদ্ধারের ঘটনার সময় তার একাধিক বন্ধু এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয়েছে।
ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত এই ছাত্রের বাবা রেজাউল করিম জানিয়েছেন, গত ১৩ তারিখ সকাল ৮ টা থেকে তারা তৌহিদকে একাধিকবার ফোন করল কোনও উত্তর পাননি। এরপর ঐদিন রাত সাড়ে আটটা থেকে নটা নাগাদ তিনি নিজেই ওই কলেজে গিয়ে উপস্থিত হন।
লিখিত অভিযোগে রেজাউল জানিয়েছেন, আমি যখন কলেজের পৌঁছায় সেই সময় আমার ছেলের ঘরের রুমমেট, নেজিবুর আমার স্ত্রীকে ফোন করে জানিয়েছিল তৌহিদের দেহ তার পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
মৃত ওই ছাত্রের বাবা তার লিখিত অভিযোগে দাবি করেছেন তার ছেলের মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষ এবং তার রুমমেটরা সম্পূর্ণভাবে দায়ী। তারা সমস্ত ঘটনা আগে জানা সত্ত্বেও পরিবারকে কিছুই জানায়নি। এমনকি এই বিষয়ে জানতে চাইলে সেটি উপেক্ষা করে গিয়েছিল। তার দৃঢ় বিশ্বাস তৌহিদকে শারীরিকভাবে আঘাত করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
যদিও ওই কলেজের সভাপতি দীপক দাস বলেন, 'ছেলেটি ভিডিও কল অন রেখে তার 'প্রেমিকার' সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা করেছে। ঘটনার দিন ওই ছাত্র তার এক বন্ধুকে বলে কিছু কাজের জন্য সে বাইরে যাচ্ছে। ওই দিন কলেজের বাকি ছাত্ররা স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে ব্যাস্ত থাকার কারণে সারাদিন তৌহিদ কোথায় রয়েছে তার খোঁজ করেনি। কিন্তু ওই ছাত্রের বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করলে আমরাও কলেজ হস্টেলে তৌহিদের খোঁজ শুরু করি। সেই সময় তিনতলার একটি ঘরে তার দেহ উদ্ধার হয়। এরকম ঘটনা আমাদের কলেজের ইতিহাসে আগে হয়নি। "
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার