শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৩ ১৭ : ৩১Pallabi Ghosh
শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় খাটিয়ায় শোওয়া এক রোগিনীকে বাঁশ ও দড়ির সাহায্যে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন তাঁর পরিজনরা। স্থানীয় সূত্রে জানা যায়, খারাপ রাস্তার জন্য বামনগোলার মালডাঙা এলাকায় অ্যাম্বুল্যান্স বা কোনও গাড়ি ঢুকতে পারে না। তাই এভাবেই রোগীকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার মামনি রায় (২৫) নামে ওই এলাকার এক বাসিন্দাকে এভাবেই প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে মোদিপুকুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিজনরা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছবার পর রোগীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ, সময়মতো চিকিৎসা না পেয়েই রোগী মারা গেছেন।
এই ভিডিও ভাইরাল হতেই একদিকে যেমন ওঠে নিন্দার ঝড় তেমনই ক্ষুব্ধ হন এলাকার বাসিন্দারা। স্থানীয় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে আসেন বামনগোলার বিডিও রাজু কুন্ডু। তিনি রাস্তা সারানোর লিখিত প্রতিশ্রুতি দিলে তবে অবরোধ ওঠে।
বিষয়টি নিয়ে রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "এই ধরনের অমানবিক ঘটনা পশ্চিমবঙ্গে প্রায়ই ঘটছে। এর আগে আমরা দেখেছি বাবাকে তাঁর শিশুসন্তানের মৃতদেহ ব্যাগে করে নিয়ে যেতে হচ্ছে লোকাল বাসে বা অ্যাম্বুল্যান্স না পেয়ে রোগীকে মৃতদেহ বহনকারী গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এটাই হল "এগিয়ে বাংলা" বা "বিশ্ব বাংলা"র ছবি।" মালদার বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল বলেন, "উন্নয়ন উন্নয়ন বলে শুধু প্রচারই হচ্ছে। কাজের কাজ যে কিছুই হচ্ছে না এই ঘটনাই সেটা প্রমাণ করছে। এক রাস্তা বারবার সারাই হচ্ছে অথচ গ্রামের দিকে যে রাস্তাগুলো মানুষের এত প্রয়োজনে লাগে সেই রাস্তাগুলো পুরোপুরি অবহেলিত অবস্থায় আছে।" যদিও বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মালদার তৃণমূল নেতা ও জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম রফিকুল বলেন, "যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু বিষয়টি নিয়ে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন কোথাও কোনও রাস্তাই হয়নি। মালদাসহ গোটা রাজ্যেই রাজ্য সরকার রাস্তার যথেষ্ট উন্নতি করেছে। কোনও কারণে হয়ত এই রাস্তাটি নজর এড়িয়ে গেছে। ওই এলাকার সাংসদ ও বিধায়ক দু"জনেই বিজেপির। বিজেপি আমাদের ঘাড়ে দোষ দেওয়ার আগে যেন তাঁদেরও একবার জিজ্ঞেস করে নেয় তাঁরা কী করছিলেন। দায়িত্ব কিন্তু তাঁদেরও।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার