শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ আগস্ট ২০২৪ ২২ : ৪৭Riya Patra
জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের সকালে পাঁচটি হাতির একটি দল ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ে। শহরের বিদ্যাসাগর পল্লী এলাকায় হাতির হানায় অনুপ মল্লিক (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তাড়া খেয়ে ঝাড়গ্রামের রাজ কলেজ সংলগ্ন এলাকার প্রাচীর ঘেরা একটি জঙ্গলে দলের চারটি হাতি ঢুকে পড়েছিল। একটি হাতি দলছুট হয়ে পড়ে। দলছুট হয়ে পড়া হাতিটিকে শহর লাগোয়া ধরমপুরের শাল জঙ্গলে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করেন বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলির অতিরিক্ত ডোজ-এর কারণে এই হাতিটির অবস্থাও আশঙ্কাজনক হয়ে পড়েছিল বলে জানা গিয়ছে। ঝাড়গ্রাম রাজ কলেজ লাগোয়া জঙ্গলে ডেরা গাড়া হাতি গুলিকে তাড়াতে হুলো পার্টির লোকেরা দিনের বেলাতেই তাদের দিকে মশাল বানিয়ে আগুনের গোলা ছুঁড়তে থাকে। তারপরে একটি হাতির পায়ে এবং শিরদাঁড়ায় জ্বলন্ত গরম লোহার রড ছুঁড়ে ঢুকিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বন্যপ্রাণী প্রেমীরা ক্ষোভ প্রকাশ করেন।
পরিবেশ প্রেমী ঋকজ্যোতি সিংহ রায় বলেন, বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম ফর ওয়াইল্ড লাইফ' এর পক্ষ থেকে রাজ্যের প্রধান মুখ্য বনপালকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁরা স্মারকলিপি দেবেন, পাশাপাশি বিভিন্ন শহরে মৌন প্রতিবাদ তারা জানাবেন। তিনি বলেন, বনদপ্তরের কর্মীরা বাংলাদেশে ঢুকে পড়া হাতিও সুরক্ষিত ভাবে ফেরত নিয়ে আসেন, কিন্তু দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকায় বনকর্মীদের সামনেই বার বার নির্মম ভাবে হাতি মারা হচ্ছে। এমন ঘটনা বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ প্রয়োজন।
রাজ্যের বনদপ্তরের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ)দেবল রায় জানান, রাতে স্ত্রী হাতিটির মৃত্যু হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বনদপ্তরের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিতকরণ এর কাজ চলছে। পুলিশ প্রশাসনকে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার