রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Death : ফসল রক্ষা করতে জমির সীমানায় বিদ্যুৎবাহী তারের বেড়া, মৃত্যু এক বৃদ্ধ ও গবাদি পশুর

Sumit | ১৫ আগস্ট ২০২৪ ২৩ : ১৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : চাষের জমিতে তৃণভোজি ও অন্য প্রাণীদের প্রবেশ রুখতে দেওয়া বিদ্যুৎবাহী বেড়া স্পর্শ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নুরপুর-ফতেপুর গ্রামে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি গবাদি পশুর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গেছে-বৃহস্পতিবার সকালে নিজের চাষের জমিতে পটল তোলার কাজ করতে যান নুরপুর-ফতেপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৮০) নামে এক ব্যক্তি। নজরুল ইসলাম যখন নিজের পটলের জমি থেকে চাষাবাদের কাজ শেষ করে ফিরে আসছিলেন সেই সময় তার জমির ঠিক পাশে বুদ্ধ শেখ নামে এক ব্যক্তির চাষের জমি ঘিরে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত হাত দিয়ে ফেলেন। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


স্থানীয় সূত্র জানা গেছে বুদ্ধ শেখ নামে ঐ ব্যক্তি এ বছর তার জমিতে ভুট্টা চাষ করেছেন। কিন্তু গত কয়েকদিন ধরে বন্য শুকররা বারবার তার জমি আক্রমণ করে ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছিল। সেই কারণে বুদ্ধ নিজের জমির চারপাশে বিদ্যুতের তারের বেড়া লাগিয়েছিলেন। প্রতিদিন রাতে ওই বেড়াতে বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকলেও ভোর ছ'টার মধ্যে বুদ্ধ শেখ নিজের জমির বেড়ার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিতেন বলে জানা গেছে। 


কিন্তু বৃহস্পতিবার সকালে কোনও কারনে বুদ্ধ শেখ নিজের জমির বেড়ার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে ভুলে যান। এরফলে সাত সকালে মাঠে চড়তে যাওয়ার সময় একটি গবাদি পশু ওই বেড়া ছুঁয়ে ফেললে প্রথমে তার মৃত্যু হয়। এই ঘটনার কিছুক্ষণ পরে নজরুল ইসলাম নিজের চাষের জমি থেকে ফিরে আসছিলেন। কিন্তু তিনিও গোটা ঘটনাটি সম্পর্কে অবগত না থাকায় বুদ্ধর চাষের জমি ঘিরে রাখা বিদ্যুৎবাহী তার ছুঁয়ে ফেলেন। 


এই ঘটনার পর গ্রামের উত্তেজিত জনতা বুদ্ধ শেখের জমির কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।ইতিমধ্যে নজরুল ইসলামের দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া