সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Train: ‌যাত্রীবাহী ট্রেনে মহিষ পাচারের অভিযোগ

Rajat Bose | ১৮ নভেম্বর ২০২৩ ১০ : ২০Rajat Bose
অতীশ সেন, ডুয়ার্স:‌ যাত্রীবাহী ট্রেনে মহিষ পাচার? ট্রেন থামিয়ে তল্লাশি হতেই পাওয়া গেল ১৯টি মহিষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ জলপাইগুড়ি জেলার বানারহাট স্টেশনে। জানা গিয়েছে বানারহাটের বজরং দল ও শ্রীরাম সেনার সদস্যরা খবর পান ০৫৬১৫ উদয়পুর–গুয়াহাটি সামার স্পেশাল ট্রেনে বেশ কিছু গরু ও মহিষ পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই তারা বানারহাট স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ জানান। তারা বিষয়টি ডি.আর.এম আলিপুরদুয়ার এর নজরেও আনেন। এর পরেই রেলের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। ট্রেনটির বানারহাটে স্টপেজ না থাকলেও সেটিকে ২ মিনট দাঁড় করানোর জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়। ট্রেনটি বানারহাটে থামার পর, যে কোচে গবাদি পশু পাচার করার সন্দেহ ছিল, সেটি খোলা হলে সেখানে ১৯টি মহিষ পাওয়া যায়। এরপরই শুরু হয়েছে জোর বিতর্ক। ট্রেনের সেই কোচে দু’‌জন উপস্থিত ছিলেন। তারা মহিষ নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও তা কতটা সঠিক সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ট্রেনে মহিষ থাকার বিষয়টি ট্রেনের গার্ড জানলেও ঠিক কতগুলো মহিষ ছিল তা গার্ড জানতেন না বলে দাবি করেছেন। জানা গেছে মহিষগুলি উত্তরপ্রদেশের আগ্রা স্টেশন থেকে ট্রেনে তোলা হয়। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া