রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ আগস্ট ২০২৪ ১৮ : ৩৪Sumit Chakraborty
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম আব্দুল কাদির (২৭)।তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বাতিল এবং বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরও সেখানে অশান্তি এবং হানাহানি থামেনি।
আওয়ামী লীগের ছাত্র নেতা আব্দুল কাদির নিজের প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে পালিয়ে প্রায় ৬০০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এসে ধরা পড়লেন।
জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পরেই ছাত্র লীগের ওই নেতা গত ৬ অগস্ট নারায়ণগঞ্জের নিজের বাড়ি থেকে পালিয়ে যান। এরপর লুকিয়ে বিভিন্ন যানবাহনে চেপে কোনও রকমে প্রাণ বাঁচিয়ে মুর্শিদাবাদের সীমান্তবর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এসে পৌঁছান।
পুলিশের ওই আধিকারিক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র লীগের ওই নেতা জানিয়েছেন কারও যাতে সন্দেহ না হয় সেই কারণে সম্পূর্ণ বিপরীত একটি পথ ধরে সে বাংলাদেশ থেকে ভারতের পথে পাড়ি দিয়েছিল। প্রায় ৬০০ কিলোমিটারে পথ পাড়ি দেওয়ার জন্য সে সাঁতার কেটে বাংলাদেশের একাধিক নদী-নালা পার হয়েছে। এরপর ভারত বাংলাদেশ সীমান্তে এসে একটি নৌকায় চেপে বসেন ছাত্র লীগের নেতা আব্দুল কাদির।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, বহড়া বিওপি-র ওই এলাকায় বিএসএফের ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। পদ্মা নদীর স্রোতের টানে আব্দুল কাদিরের নৌকা সম্পূর্ণ অন্যদিকে ভেসে যেতে থাকলে বিএসএফের জওয়ানদের তা নজরে আসে। এরপরই বিএসএফ তাকে আটক করে এবং শনিবার রাতে আব্দুল কাদিরকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন আব্দুল কাদির। পুলিশকে আব্দুল জানিয়েছেন, জীবন বাঁচানোর জন্যই সে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ধৃত ওই আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতার বিরুদ্ধে ১৪ ফরেনার্স এক্টে মামলা রুজু করে রবিবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার