রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ আগস্ট ২০২৪ ১৮ : ০১Sumit Chakraborty
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম রণবীর ঠাকুর (২৭)। তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়। ধৃত ওই যুবকের বাবা ঝাড়খন্ড পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান,"ধৃত ওই যুবক শনিবার রাতে আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল। সেই সময় সুতি থানার পুলিশের একটি টহলদারি দল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তার সাথে থাকা দু'টি মোবাইল ফোন অন করতেই ঝাড়খণ্ডের পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং বিগ্রহ চুরির গোটা বিষয়টি আমরা জানতে পারি। ধৃত ওই যুবককে ইতিমধ্যে ঝাড়খন্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।"
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরিয়াবাড়ি থানা এলাকায় প্রায় ৩০০ বছরের প্রাচীন একটি হনুমান মন্দির রয়েছে। গত তিন দিন আগে ওই মন্দির থেকে চুরি যায় শতাধিক বছরের প্রাচীন অষ্টধাতুর হনুমান বিগ্রহ, যার মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা। বিগ্রহ চুরির ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সেখানে রাস্তা এবং রেল অবরোধ করেন। এমনকি থানা পর্যন্ত ঘেরাও করে রাখা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের ওই মন্দিরটিতে রাতের বেলায় চুরি করা সম্ভব নয় বুঝতে পেরে রণবীর এবং তার দুই সাগরেদ ভোরবেলায় যখন পুরোহিত মন্দির খুলতে আসেন সেই সময় তাকে মারধর করে মন্দিরে রাখা অষ্টধাতুর বিগ্রহটি চুরি করে নিয়ে পালায়। স্থানীয় বাসিন্দারা দু'জনকে ধরে ফেললেও রণবীর কোনওরকমে ঝাড়খন্ড থেকে পালিয়ে মুশিদাবাদ জেলার আহিরণে চলে আসে।
সুতি থানার এক আধিকারিক জানান-আহিরণ এলাকায় যে জঙ্গলের কাছ থেকে রণবীরকে গ্রেফতার করা হয়েছে আমাদের সন্দেহ ছিল প্রাচীন বিগ্রহটি সে সেখানেই লুকিয়ে রেখেছে। তবে রাতভর সেখানে তল্লাশি চালিয়েও বিগ্রহটি উদ্ধার হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রণবীর জানিয়েছে বিগ্রহটি চুরি করার পর জিরিয়াবাড়ির একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে। ঝাড়খন্ড পুলিশ ইতিমধ্যেই তাকে নিয়ে মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার