বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

ভিডিও | সপ্তাহের সেরা স্পোর্টস রাউন্ড আপ গেম পয়েন্ট

HEMRAJ ALI | ১৭ নভেম্বর ২০২৩ ১৮ : ০২
01. কাপের অপেক্ষায়
২০০৩ থেকে ২০২৩। দু দশক পর কি বদলা নেবে টিম ইন্ডিয়া ? সৌরভ গাঙ্গুলি পারেন নি, রোহিত শর্মা কি পারবেন বিশ্বকাপ হাতে তুলতে ? ক্রিকেটপ্রেমী জনতা স্বপ্ন দেখতে শুরু করেছে। পারফেক্ট টেন স্কোর করে ফেলা একটা দল নিয়ে সেই স্বপ্ন দেখাই স্বাভাবিক। কিন্তু রোহিতরা জানেন বিষয়টা মোটেও এত সহজ নয়। প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া। যারা ইস্পাত কঠিন স্নায়ু দেখিয়ে গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। রোহিত যেমন অধিনায়ক সুলভ দায়িত্ব নিচ্ছেন, প্যাট কামিন্সও তাই। ম্যাক্সওয়েল, ওয়ার্নার, স্টার্ক, হেজলউডরাও কাপ নিয়েই দেশে ফিরতে চান। তাই রবিবার কঠিনতম লড়াই বিরাট, শামিদের। বিশ্বকাপে হেড টু হেড এ কাঙারুরাই এগিয়ে। এখনও পর্যন্ত ১৩টা ম্যাচে তারা জিতেছে আটটা। তার মধ্যে সেই ২০০৩ এর ফাইনাল রয়েছে। রিকি পন্টিং এর সেঞ্চুরির জবাব দিতে ব্যর্থ হয়েছিলেন সচিন, সৌরভরা। এবার বিরাট, রোহিতদের বদলা নেওয়ার পালা। এই বিশ্বকাপের শুরুতেই জিতেছেন তাঁরা। ফাইনালের নার্ভ গেমে জিতলেই কেল্লা ফতে !

02. ওয়াংখেড়েতে দীপাবলি
রোহিত শর্মা যেন ঠিকই করেছিলেন ২০১৯ এর পুনরাবৃত্তি কিছুতেই হতে দেবেন না। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই সে বার স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। প্রথম ওভার থেকেই তাই গোলাগুলি চালানো শুরু। ট্রেন্ট বোল্ট আর টিম সাউদির মত দুই অভিজ্ঞ বোলার তখন দিশেহারা। কেন উইলিয়ামসনের অসাধারণ ক্যাচ ভারত অধিনায়ককে ফিরিয়ে দিলেও ২৯ বলে ৪৭ রানের ইনিংসটা দিনের রিংটোন সেট করে দিয়েছিল। বিরাট কোহলির মহাকাব্যিক সেঞ্চুরি, শ্রেয়স আইয়ারের টানা দ্বিতীয় ঝোড়ো সেঞ্চুরি তৈরি করল ফিলহারমোনিক অর্কেস্ট্রা। যোগ্য সঙ্গত দিলেন শুবমন গিল আর লোকেশ রাহুল। ভারতের ৩৯৭ রান বিশ্বকাপের নক আউট পর্বে রেকর্ড। নিউজিল্যান্ড খারাপ শুরু করে নি। ক্যাপ্টেন রোহিত দেরি করেননি। দ্রুত আক্রমণে আনলেন এই বিশ্বকাপের ম্যান উইথ দ্যা গোল্ডেন আর্ম মহম্মদ শামিকে। বাকিটা ইতিহাস। প্রথম বলে ডেভন কনওয়েকে দিয়ে শুরু। আর কোটার এক বল বাকি থাকতে লকি ফার্গুসন। সাত উইকেট নামের পাশে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আবার দীপাবলির আলো। যদিও পাশাপাশিই মনে রাখবার মত লড়াই করলেন ড্যারিল মিচেল আর কেন উইলিয়ামসন। তাঁদের ১৭৯ রানের জুটি গ্যালারিতে সাময়িক আতঙ্ক তৈরি করেছিল ঠিকই। কিন্তু এই ভারতীয় দল যেন অন্য ধাতুতে গড়া। কিউইদের থামতে হল ৭০ রান পিছনে। আসলে দিনটা এ দিন শামি, বিরাটদেরই ছিল। আর একটা, শুধু একটা এরকম দিন আসুক আগামী রবিবার। গোটা ভারতের আপাতত এটাই চাওয়া।

03. রেকর্ড বুকে রোশনাই
হাড্ডাহাড্ডি সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়া শুধু নয়, সে দিন ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকল একাধিক ব্যক্তিগত মাইলস্টোনেরও। 
প্রথমেই আসবে বিরাট কোহলির কথা। সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সামনেই তার রেকর্ড ভাঙলেন বিরাট। একই সঙ্গে একটি বিশ্বকাপে সর্ব্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহের ক্ষেত্রেও সচিন তেন্ডুলকরকে পেরিয়ে গেলেন বিরাট। এরপর যাঁর কথা অবশ্যই বলতে হবে তিনি সেমিফাইনালের নায়ক মহম্মদ শামি। নিউজিল্যান্ডের সাত ব্যাটারকে ফেরত পাঠিয়ে শামি একই সঙ্গে গড়ে ফেললেন একাধিক রেকর্ড। প্রথম ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে ৫০টি উইকেট পেলেন। শুধু তাই নয়, তিনিই বিশ্বের দ্রুততম বোলার হিসেবে এই মাইলস্টোনে পৌঁছলেন, মাত্র ১৭ ইনিংসে। বিশ্বকাপে সব থেকে বেশি বার পাঁচ উইকেট পাওয়ার রেকর্ডও এখন তাঁর দখলে। ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারও এটাই। এরপর আসা যাক রোহিত শর্মার কথায়। প্রতি ম্যাচেই ব্যক্তিগত রেকর্ডের কথা না ভেবে মারমুখী ব্যাটিং করে বোলারদের মাথায় চড়তে দিচ্ছেন না। তা সত্বেও রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন তিনি। বিশ্বকাপে সব থেকে সেঞ্চুরি এখন তাঁরই। বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা মেরেছেনও রোহিত। টপকে গেলেন ক্রিস গেইলকে। এখন আর একটা মাইলস্টোনই বাকি। রবিবাসরীয় ফাইনালে ট্রফি হাতে নিতে পারলে তিনি একাসনে বসবেন কিংবদন্তি কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে।

04. বীর মনবীর
রোহিতদের নিয়ে হৈচৈ এর মধ্যেই সাফল্য সুনীলদের। ভারতীয় ফুটবল দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এক গোলে হারিয়ে দিল কুয়েতকে। গতকাল খেলার ৭৫ মিনিটে ছাংতের পাস থেকে গোল করেন মনবীর সিং। যদিও ফিফা ranking এ কুয়েত ভারতের থেকে বেশ কিছুটা পিছিয়ে, তাদের দেশে গিয়ে জয়, নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে সুনীল ছেত্রিদের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া