মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদে ‌‌অজানা জ্বরের বলি এক

Rajat Bose | ০৯ আগস্ট ২০২৪ ২২ : ৫৩Rajat Bose
‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌অজানা জ্বরে’‌ আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ডেঙ্গি জ্বরের আতঙ্ক ছড়িয়েছে সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত মহিলার নাম এলিনা খাতুন (৩৬)। বাড়ি সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে। ওই মহিলা গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তিনি মারা যান। 



প্রসঙ্গত, গত সোমবার সামশেরগঞ্জের মধ্যচাচন্ড গ্রামের বাসিন্দা বছর ১৯–এর সোহেল রানা নামে এক যুবকের ডেঙ্গিতে মৃত্যু হয়। এই ঘটনার পরেই ব্লক প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং পঞ্চায়েতের তরফ থেকে এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা মারার তেল ‘‌স্প্রে’‌ করা হয়েছিল। 


স্থানীয় সূত্রে জানা গেছে, সাত সন্তানের মা এলিনা খাতুন গত দু’‌তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। এলিনার স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। মৃত মহিলার পরিবার সূত্রে জানা গেছে, এলিনার জ্বর না কমায় দিন তিনেক আগে তাঁকে গ্রামের এক কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ডাক্তারের ওষুধ খেয়ে এলিনা কিছুটা সুস্থ হলেও বৃহস্পতিবার সকাল থেকে সে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 
এরপর এলিনার পরিবারের সদস্যরা তাঁকে মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। রাতে সেখানেই মারা যান এলিনা। 


মৃতের পরিবারের এক সদস্য জামিরুল ইসলাম বলেন, ‘‌আমাদের গ্রামে এবং আশেপাশের এলাকায় একাধিক ব্যক্তি ডেঙ্গিতে আক্রান্ত। আমাদেরও সন্দেহ এলিনার ডেঙ্গি হয়েছিল। সঠিক চিকিৎসার অভাবেই মারা গেছে এলিনা।’‌ যদিও সামশেরগঞ্জের বিএমওএইচ তারিফ হোসেন জানিয়েছেন, ‘‌ওই মহিলা সেপসিসে মারা গেছেন। তাঁর শরীরে কিছু সংক্রমণ হয়েছিল। সেই কারণেই তাঁর জ্বর এসেছিল।’‌ 


‌‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া