শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Dies: পুকুরে স্নান করতে নেমে বিপত্তি, মৃত দুই স্কুল পড়ুয়া

Rajat Bose | ০৯ আগস্ট ২০২৪ ২২ : ৩৬Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ পরীক্ষা দিয়ে পুকুরে স্নান করতে নেমে বিপত্তি। ডুবে মৃত দুই স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরের কানাইপুর এলাকায়। মৃত দুই সপ্তম শ্রেণির ছাত্র সায়ন নাথ এবং উজান ঘোষ। দু’‌জনেই কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র। এদিন স্কুলের প্রথমার্ধে ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় ওই দুই ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, বাকিরা স্নান করে উঠে গেলেও ওই দু’‌জন তলিয়ে যায়। দু’‌জনকে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে বাকিরা। ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। অনেক চেষ্টা করে দুই ছাত্রকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়।



সেখানেই চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, কোমরে থার্মোকল বেঁধে পুকুরে স্নান করছিল ছাত্ররা। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নামে। পুকুরটা স্কুল থেকে কিছুটা দূরে। পৌনে একটা নাগাদ খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। এক ছাত্রকে পাঁচ মিনিট পর উদ্ধার করা হয়। আরেকজনকে উদ্ধার করতে একটু বেশি সময় লাগে। মৃত উজান ঘোষের মা সোনালী ঘোষ বলেন, স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেনি ছেলে। ওর বাবা ফোন করে তাঁকে বলে হাসপাতালে আসতে। তাঁকে ছেলের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। স্কুলের এক ছাত্র জানায় সপ্তম শ্রেণির পরীক্ষা ছিল। ওরা প্রায়ই কোমরে থার্মোকল বেঁধে পুকুরে স্নান করত। তবে কেউই সাঁতার জানত না।


‌‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া