রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ আগস্ট ২০২৪ ০০ : ৪৩Riya Patra
ডেঙ্গির প্রাদুর্ভাব আটকানোর জন্য বৃহস্পতিবার সকাল থেকে সামশেরগঞ্জের ঠিক পার্শ্ববর্তী ব্লক ফারাক্কায় একাধিক পদক্ষেপ করা হল। জেলা স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন ফারাক্কা ব্লকের ন'টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় আড়াই লক্ষ গাপ্পি মাছ ছাড়া হল। এই মাছগুলি যাতে জমে থাকা জলে মশার লার্ভা খেয়ে নেয় সেই কারণেই এই উদ্যোগ বলে ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে।
ফারাক্কা ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুনীত পাল বলেন, 'প্রতি বছরই এই সময়ে ডেঙ্গি জ্বরের প্রাদুর্ভাব ঘটে এবং সে কারণেই আমরা আগে থেকেই বিভিন্ন প্রস্তুতি নিয়ে রেখেছি। ফারাক্কা ব্লকের ন'টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে জমে থাকা জলে গাপ্পি মাছ ছাড়ার জন্য আমরা আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিলাম ।আজ ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ২ লক্ষ ৪৭ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে।'
তিনি বলেন, 'এর পাশাপাশি 'ভেক্টর বর্ন' রোগ নিয়ন্ত্রণ করার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে । লোকেদের বাড়ি বাড়ি গিয়ে কোথাও যাতে জল জমে না থাকে সেই বিষয়ে তাদের সচেতন করা হচ্ছে।'
ফারাক্কা ব্লকের বিএমওএইচ মসিউর রহমান বলেন, এ বছর জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ফারাক্কা ব্লকে মোট ১৮ জন ডেঙ্গি পজেটিভ রোগী পাওয়া গেছে। তবে গত ১০ দিনে এই রোগের প্রাদুর্ভাগ কিছুটা বেড়েছে। '
সঙ্গেই বলেন, 'ফারাক্কা ব্লকে এই রোগের প্রাদুর্ভাব আটকানোর জন্য আমরা ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছি। কোনও অঞ্চলে ডেঙ্গু পজেটিভ রোগীর খোঁজ পেলেই আশা এবং এএনএম কর্মীরা আশেপাশের বাড়িগুলো ভিজিট করছেন এবং জ্বরে আক্রান্ত ব্যক্তির নিয়মিত খোঁজ রাখা হচ্ছে, ডেঙ্গি রোগীর জ্বর ছাড়ার পরবর্তী ৪৮ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। তাই জ্বর ছাড়ার পরও আমরা রোগীদেরকে আরও ৪৮ ঘন্টা বিশেষ পর্যটবেক্ষণ রাখছি। এর পাশাপাশি ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এবং ভিলেজ রিসোর্স পার্সনরা কাজ করে চলেছেন। '
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার