সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | TEA AGGI : বানারহাটের দেবপাড়া চা বাগানে শ্রমিক বিক্ষোভ

Sumit | ১৭ নভেম্বর ২০২৩ ১৮ : ২৪Sumit Chakraborty
অতীশ সেন, ডুয়ার্স : কালীপূজার ছুটি শেষে শুক্রবার সকালে চা বাগানের কাজে যোগদান করতে এসেছিলেন শ্রমিকরা। কিন্তু বাগান পরিচালন কর্তৃপক্ষের কাউকে দেখতে না পেয়ে বাগান বন্ধের আশঙ্কায় থানার গেটে বসে দীর্ঘ সময় বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। ঘটনাটি বানারহাটের দেবপাড়া চা বাগানের। যদিও প্রায় চার ঘন্টা বিক্ষোভ চলার পর থানার আই.সি"র আশ্বাসে শ্রমিকরা এদিনের মতো বিক্ষোভ তুলে নিলেও তারা জানিয়ে গেলেন পরিচালন কর্তৃপক্ষ বাগানে ফিরে না এলে এবং তাদের বকেয়া মজুরি তিন দিনের মধ্যে না পেলে সোমবার থেকে জাতীয় সড়ক অবরোধ করে তারা ফের বিক্ষোভ দেখাবেন। বাগানের শ্রমিকেরা আরও জানান, এই বছরেই তিনবার দেবপাড়া চা বাগানে অচলাবস্থা তৈরি হয়েছে। শেষবার মে মাসের ৬ তারিখ দেবপাড়া চা বাগানের পরিচালন কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছিল। দেড় মাস বন্ধ থাকার পর ১৬ জুন জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনারের অফিসে অনুষ্ঠিত চতুর্থ ত্রিপাক্ষিক বৈঠকে চা বাগান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল বাগানের শ্রমিকদের বকেয়া জুন মাসেই মিটিয়ে দেবে বাগান কর্তৃপক্ষ। বৈঠকে বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটির সমস্যার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। চুক্তি অনুযায়ী বাগান পরিচালন কর্তৃপক্ষ বাগানে ফিরে এলেও বকেয়া টাকা মেটানোর বিষয়ে কোনও পদক্ষেপ তারা না করায় শ্রমিকরা কাজে যোগ দেননি। এরপর বানারহাট থানার পুলিশ আধিকারিকদের মধ্যস্ততায় চা বাগানে পুনরায় কাজ শুরু করে শ্রমিকেরা। যদিও তাদের বকেয়া বেতন এখনও বাগান কর্তৃপক্ষ মেটায়নি এবং বাগান খোলার পরও সব মাসের বেতন তারা পাননি বলেই অভিযোগ শ্রমিকদের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া