রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ডেঙ্গিতে মৃত্যু মুর্শিদাবাদের প্রথম বর্ষের কলেজ ছাত্রের, আতঙ্ক ছড়াল সামশেরগঞ্জে

Pallabi Ghosh | ০৭ আগস্ট ২০২৪ ১৯ : ৩৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বর্ষার বৃষ্টি বাড়ার সাথে সাথে ফের একবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হল এক ডেঙ্গি রোগীর। মৃত ওই রোগীর নাম সোহেল রানা (১৯)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত মধ্য চাচন্ড গ্রামে। ওই যুবক সুতির ঔরাঙ্গবাদ ডি এন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত প্রায় তিন দিন ধরে সুতি এবং রঘুনাথগঞ্জের দুটি হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছিল। মঙ্গলবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে- গত প্রায় সাত দিনের বেশি সময় ধরে জ্বরে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে স্থানীয় একটি বেসরকারি ল্যাবে তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। রক্ত পরীক্ষাতে ডেঙ্গু ধরা পড়ার পর সোহেল রানাকে সুতির মহেশাইল গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

মৃতের যুবকের পরিবারের এক সদস্য বলেন- হাসপাতালে ভর্তি থাকার সময় প্রথম দু'দিন সোহেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। তারপরই হঠাৎই তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা জঙ্গিপুরে রেফার করে দেয়। এরপর সোহেলের পরিবার তাঁকে রঘুনাথগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

হাসপাতাল সূত্রে জানা গেছে- অত্যন্ত খারাপ অবস্থায় সোহেলকে সেখানে আনা হয়েছিল। গতকাল চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় উনিশ বছরের ওই যুবকের।

সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বদরুল হক বলেন, 'মধ্য-চাচন্ড গ্রামে যে এলাকায় মৃত এই যুবকের বাড়ি সেখানে আরও বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত। ইতিমধ্যেই গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে এবং পঞ্চায়েতের তরফ থেকে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। আমরা এলাকার বাসিন্দাদেরকে অনুরোধ করছি যাতে কোথাও জল না জমে সেই বিষয়টি সুনিশ্চিত করতে এবং এলাকা পরিষ্কার রাখতে। সকলকে মশারি টাঙিয়ে রাতের বেলায় ঘুমানোর জন্যও বলা হচ্ছে।'

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া