বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ আগস্ট ২০২৪ ০০ : ২১Sumit Chakraborty
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা কান্দি -কাটোয়া রাজ্য সড়কের পাশে কুলোরি মোড় থেকে দত্তবরুটিয়া যাওয়ার দিকে একটি জঞ্জালে স্তুপের মধ্যে কিছু ভোটার কার্ড পড়ে থাকতে দেখতে পান। এরপর উৎসুক জনতা সেই কার্ডগুলি সরাতেই জঞ্জালে স্তূপের তলা থেকে উদ্ধার হয়, কয়েক হাজার ভোটার কার্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে যেমন প্রচুর পুরোনো ভোটার কার্ড রয়েছে, তেমনই জঞ্জালের স্তুপ থেকে উদ্ধার হয়েছে নতুন ভোটারকার্ডও।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন আগে ক্যানেল পাড় এলাকায় জঞ্জালের স্তুপের মধ্যে ওই ভোটার কার্ডগুলি কেউ বা কারা ফেলে দিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দারা প্রথমে বুঝতে পারেননি জঞ্জাল স্তুপের মধ্যে কী পড়ে রয়েছে। গত দু'দিনের বৃষ্টিতে জঞ্জালে স্তুপ কিছুটা ধুয়ে ক্যানেলের জলে মিশে যাওয়াতে ভোটার কার্ডগুলি বেরিয়ে পড়ে।
রবিন শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন," গত এক সপ্তাহ আগে কেউ বা কারা জঞ্জালে স্তুপের মধ্যে ভোটার কার্ডগুলি ফেলে দিয়ে গিয়েছিল। আমরা পূর্ব পাড়া গ্রামের কয়েকজন বাসিন্দার ভোটার কার্ড ওই এলাকায় খুঁজে পেয়েছি। বিষয়টি সেই সময়ই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল।"
সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, ক্যানেল পাড় থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনার পরেই পুলিশ এলাকায় গিয়েছিল এবং এরপরই বিডিও অফিসের সঙ্গে তারা যোগাযোগ করে। পুলিশ সূত্রে খবর, তাদের জানানো হয়েছে, যে ভোটার কার্ডগুলি ক্যানেল পাড় থেকে উদ্ধার হয়েছে তার কোনও 'ডকুমেন্ট ভ্যালু' নেই বলেই সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং ক্যানেল পাড়ে 'ডাম্প' করা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার