শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

শুধু পীরতলা নয় সঙ্গে ধরমপুর, ইঞ্জিনিয়ার বাগান, নবাব বাগান সহ একাধিক এলাকার নিকাশি বেহাল

রাজ্য | RAIN CONTRO: বৃষ্টি হলেই জলবন্দি! কাঠগড়ায় স্থানীয় কাউন্সিলর

Sumit | ০৩ আগস্ট ২০২৪ ২২ : ৫৪Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : বর্ষা বলে নয়, শীত গ্রীষ্ম সব ঋতুতেই একই অবস্থা। একটু ভারী বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে যায়। বারবার একই অবস্থা হয়। ভোটের সময় কাউন্সিলর ভোট চাইতে আসে। এলাকা জলে ডুবে গেলে আর তাঁর দেখা পাওয়া যায়না। বর্ষার সময় ভোট হলে কাউন্সিলর ভোট চাইতে আসবেন কিনা সন্দেহ। এমনই বক্তব্য হুগলি চুঁচুড়া পীরতলা এলাকার বাসিন্দাদের।

হুগলি চু়ঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা জলমগ্ন। অভিযোগ, দেখা নেই কাউন্সিলরের। অধিকাংশ এলাকায় রাস্তা ছাপিয়ে জল ঢুকে পড়েছে বাড়িতে। পীরতলার বাসিন্দাদের অভিযোগ সমস্যা থেকে মুক্তি দিতে পুরসভার তরফে কাউন্সিলরের কোনও উদ্যোগ নেই। সায়রা মোর, পিয়ারাবাগান, সেগুনবাগান, গোরোস্থানের জল পীরতলা দিয়ে বয়ে যায়। এক সময় সেখানে বড় হাইড্রেন ছিল। বর্তমানে সেটা থাকলেও সংকীর্ণ হয়ে গেছে। জল বহন ক্ষমতা অনেকটাই কমেছে। ফলে বিস্তীর্ণ এলাকার জল নিকাশি প্রায় বন্ধ। বৃষ্টি হলেই ভুগতে হয় বাসিন্দাদের। চওড়া গভীর ড্রেন করে নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে দাবী বাসিন্দাদের।

স্থানীয় দীলিপ পাল বলেছেন, পীরতলায় বড় দুর্গাপুজো হয়। প্রতিবছর বৃষ্টির জন্য পুজো কমিটিকে সমস্যায় পড়তে হয়। জল জমে থাকায় পুজো দেখতে কেউ আসতে চায়না। যে মাঠে পুজো হয় সেখানে কাঠ দিয়ে প্লাটফর্ম করতে হয়। ফলে পুজোর খরচ অনেকটাই বাড়ে। স্থানীয় মনোরঞ্জন মল্লিক বলেছেন, বছরে বারোদিনও নর্দমা পরিষ্কার হয়না। কাউন্সিলরের দেখা নেই। কাকে বলবেন। গৌতম সাহা বলেন, পীরতলার সমস্যা পাকাপাকিভাবে মেটাতে হবে। তাই বিষয়টি এলাকাগতভাবে সাংসদকে জানানো হবে। ভোটের সময় কাউন্সিলর ভোট চাইতে আসে। জল জমলে তার দেখা পাওয়া যায়না। শুধু পীরতলা নয় সঙ্গে ধরমপুর, ইঞ্জিনিয়ার বাগান, নবাব বাগান সহ একাধিক এলাকার নিকাশি বেহাল। তাই সামান্য বৃষ্টিতেই জল যন্ত্রণায় ভুগতে হয় বাসিন্দাদের।  

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া