শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: ড্রেনের উপর বসেছে দোকান, বেহাল রেলের নিকাশি, জলমগ্ন পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকা

Pallabi Ghosh | ০৩ আগস্ট ২০২৪ ২২ : ৪০Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: নালার উপর দোকান। বুজেছে নিকাশি। বৃষ্টির জল যাওয়ার জায়গা নেই। জমা জল রাস্তা উপচে বাড়ির উঠোন রান্নাঘর বৈঠকখানা ছাপিয়ে সোজা পৌঁছেছে বেডরুমে। গত দু'দিন ধরে জলমগ্ন পান্ডুয়ার ‌‍ক্ষীরখুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের উত্তরায়ন এলাকা। চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে প্রায় আড়াইশ পরিবার।

বাড়ির ভিতর জল থৈথৈ করছে। রান্নাঘর, বেডরুম, বৈঠকখানা জলে ভাসছে। ঘরের ভেতরে আনাগোনা করছে সাপ ব্যাঙ। রান্না, খাওয়া শিকেয় তুলে জল নামার অপেক্ষায় প্রহর গুনছেন বাসিন্দারা। এক হাঁটু জল পেরিয়ে স্কুলে যাচ্ছে স্কুল পড়ুয়ারা। গোটা এলাকার জল নিকাশির একমাত্র মাধ্যম পাণ্ডুয়া স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা। সেটা বেশ কয়েক বছর সংস্কার হয়নি। নালা বন্ধ হয়ে রয়েছে। শুধু তাই নয়, তার উপরে দোকান বানিয়ে বসে দেদার চলছে ব্যবসা।

শুক্রবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পান্ডুয়া স্টেশন সংলগ্ন দক্ষিণ দিকের নালা জেসিবি মেশিন দিয়ে সংস্কারের চেষ্ঠা চালানো হয়। কোনও সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা শম্পা ঘোষের অভিযোগ, রেলের নালার উপর দোকান বসেছে। নালা বুজে গেছে। ছেলে, শ্বশুর-শাশুড়িকে নিয়ে কষ্টের মধ্যে তার দিন কাটছে। কোনওরকমে রান্না করছেন। ঘরের ভেতর সাপ, ব্যাঙ ডুকছে। পরিবার নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় পল্লব মুখার্জি বলেছেন, বৃষ্টি শুরু হওয়ার পরই কয়েক ঘণ্টার মধ্যেই গোটাপাড়া জলমগ্ন হয়ে যায়। এলাকায় নিকাশি বলতে তেমন কিছুই নেই। স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা ছিল একমাত্র ভরসা। ওই নালার মাধ্যমে এলাকার জল বেরিয়ে যেত। সেই নালা বন্ধ হয়ে থাকায় গোটা এলাকা জলমগ্ন হয়েছে। স্থানীয় স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানানো হয়েছে, কোনও সুরাহা হয়নি।

স্থানীয় ক্ষীরকুণ্ডী নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বেগম জানিয়েছেন, জল নিকাশের জন্য তিনি চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। জেসিবি মেশিন দিয়ে ড্রেন সংস্কারের চেষ্টা করেছেন। নিকাশি নালা না থাকার কারণেই জল জমে যাচ্ছে। রেলের ড্রেন থাকলেও তা বুঝে গিয়েছে, ফলে এই সমস্যা হচ্ছে। এই প্রসঙ্গে পান্ডুয়া রেল স্টেশনের স্টেশন ম্যানেজার নাগেশ্বর পাশয়ান বলেছেন, তিনি রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। তাঁরা বিষয়টি দেখবেন বলেছেন। রেলের নিকাশি নালা পরিষ্কার করার কথা বলা হয়েছে। দু এক দিনের মধ্যেই ড্রেন পরিষ্কার করার কাজ হবে।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া