শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Dog: রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎ‌‌পৃষ্ট হয়ে মারা গেল পথ কুকুর

Rajat Bose | ০৩ আগস্ট ২০২৪ ১৮ : ৫১Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎ‌‌পৃষ্ট হল কুকুর। বাঁশবেড়িয়া পঞ্চাননতলায় ব্রীজ তৈরির কাজ করছে এলএন্ডটি। সেখানে পড়েছিল কাজের জন্য নেওয়া বিদ্যুৎ এর ছেঁড়া তার। পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় দুটি পথ কুকুরের। স্থানীয়দের অভিযোগ নির্মাণ কোম্পানির উদাসীনতার দিকে। পথচারীদের বড় বিপদ হতে পারত। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাঁশবেড়িয়া পঞ্চাননতলা এলাকায়। কল্যানী ব্রীজ তৈরির কাজ করছে এলএন্ডটি কোম্পানী। পঞ্চাননতলা এলাকা দিয়ে যাওয়া ইলেকট্রিক কেবলের তার ছিঁড়ে পড়েছিল রাস্তায়। সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুটি পথ কুকুরের মৃত্যু হয়। এই দৃশ্য নজরে আসতেই তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জায়গাটি ঘিরে দেওয়া হয়।



 খবর পেয়ে ঘটনাস্থলে যান বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। ঘটনাস্থলে পৌঁছয় মগড়া থানার পুলিশ বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। এই প্রসঙ্গে চেয়ারম্যান জানিয়েছেন, বাঁশবেড়িয়া ইলেকট্রিক অফিস থেকে এলএন্ডটি বিদ্যুৎ নিয়েছিল। কল্যানী ব্রিজ তৈরির কাজ চলছে। ইলেকট্রিক কেবলের উপর দিয়ে ওই কোম্পানীর ভারী যানবাহন যাতায়াত করছে, তাই লাইনটা বাস্ট করে। দুটো কুকুর মারা গেছে। চেয়ারম্যানের অভিযোগ, বিদ্যুৎ নিয়ে গাফিলতি তাঁর নজরে এসেছে। গোটা বিষয়টি তিনি মহকুমাশাসক–কে জানিয়েছেন। এলএন্ডটি–র সঙ্গেও বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। এলএন্ডটি কোম্পানীর অ্যাডমিনিস্ট্রেটর দেবীদত্ত মহান্তি ফোনে জানান, রাস্তার রিপেয়ারিং এর কাজ করার সময় কেবল ছিঁড়ে গিয়েছিল। সেটা প্রথমে বোঝা যায়নি। পরে জানার পরই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যে ফল্ট ছিল তা ঠিক করে দেওয়া হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া