শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩০ জুলাই ২০২৪ ০৩ : ১৭Pallabi Ghosh
চিতাবাঘের হামলায় জখম হয় অয়ন রায়(৪)। নাতিকে বাঁচাতে গেলে তার দাদু গৌরাঙ্গ রায়ের উপরেও চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে। এর পর একে একে প্রদীপ ওঁরাও (৭), মার্কোস ওঁরাও(২৮), রকি ওঁরাও(১৩), মুখেশ রায় (১৬) এবং মাংড়ি ওঁরাও (৩৮)এর উপর ক্ষিপ্ত চিতাবাঘটি হামলা চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আঘাত গুরুতর থাকায় ২ জন'কে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি ৫ জন মালবাজারেই চিকিৎসাধীন।
ডুয়ার্সের চা বাগান গুলি এখন চিতাবাঘের নিভৃত আবাসস্থলে পরিণত হয়েছে। জঙ্গলের পাশাপাশি প্রচুর চিতাবাঘ চা বাগানের শান্ত পরিবেশে বসবাস করছে।পাশাপাশি চা বাগানের নিকাশি নালাগুলিকে সন্তান প্রসব ও পালনের জন্য মা চিতাবাঘ বেছে নিচ্ছে। এর ফলে চা বাগানে কাঁচা চা পাতা তোলার সময় শ্রমিকেরা যেমন চিতাবাঘের হামলায় জখম হচ্ছেন, তেমনই বাগান সংলগ্ন লোকালয়েও নিয়মিত ভাবে চিতাবাঘের আনাগোনা বাড়ছে। মঙ্গলবারের ঘটনার প্রত্যক্ষদর্শী মমতা রায় জানান, দুপুরে চা বাগানের বাঘ এসেছে শুনে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। মানুষের ভিড় জমে। নদীতে অনেকেই স্নান করছিলেন। আচমকাই চিতাবাঘটি তাঁর নাতি অয়ন রায়'কে আক্রমণ করে। দাদু গৌরাঙ্গ রায় তাকে বাঁচাতে গিয়ে জখম হন। মানুষের চিৎকারে ও প্রচুর মানুষকে ছুটে আসতে দেখে চিতাবাঘটি আরও কয়েকজনকে হামলা করে পালিয়ে যায়।
কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা ওই এলাকারই বাসিন্দা সুনিতা মুন্ডা জানান, 'মঙ্গলবার দুপুরে চিতাবাঘের হামলায় শিশু-কিশোর সহ ৭ জন জখম হয়েছেন। চিতাবাঘটিকে ধরার জন্য আমরা বনদপ্তরকে তৎপর হতে বলব।' চিতাবাঘের হামলার খবর শুনে বনদপ্তরের মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড, জলপাইগুড়ি ও গরুমারা ডিভিশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বনকর্মীরা কুমলাই নদীতে নৌকা নামিয়ে চিতাবাঘটির খোঁজ শুরু করেন। নেপুচাপু চা বাগানে চিতাবাঘ ধরার দুটি খাঁচা পাতা হয়েছে বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার