সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | SHANTINIKETAN : অবসরের পরেও বাংলো ছাড়তে নারাজ বিদ্যুৎ চক্রবর্তী

Sumit | ১৬ নভেম্বর ২০২৩ ১৯ : ০১Sumit Chakraborty
চন্দ্রনাথ ব্যানার্জী,শান্তিনিকেতন : বিশ্বভারতীতে বিতর্কিত ফলক বদলের নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ।প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বসানো বিতর্কিত ফলক এবার বদলাতে চলেছে৷ নতুন ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম থাকবে না। বদলে থাকবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম৷ তারপরে ফলকের বয়ান কি হবে ? মন্ত্রক তা মোটামুটি জানিয়ে দেওয়ার পরে বলে দিয়েছে ৬ জনের একটি কমিটি গঠন করতে হবে। তার মধ্যে চারজন বিশ্বভারতীর সিনিয়র মোস্ট অধ্যাপক বিশেষ করে বাংলা বিভাগের প্রধান রাখতে হবে সেই কমিটিতে এবং বাকি দুজন থাকবেন কর্মসমিতি থেকে। এই ছয় জন বসে ঠিক করবেন ফলকের বয়ান কি হবে ? ফলকের ডিজাইন কি হবে ?  যেহেতু বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য কলাভবনেরই অধ্যক্ষ সেজন্য তার মতামত এখানে যে গুরুত্ব পাবে তা বলার অপেক্ষায় রাখে না। উপাচার্য আগেই অবশ্য ঘনিষ্ঠ মহলে বলে ছিলেন শান্তিনিকেতনের মানানসই নান্দনিক একটি ফলক তৈরি করা হবে। স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে দীর্ঘ ১৪ দিন ফলক বদলের জন্য ধরনা হয়েছিল। সেই ধরনা মঞ্চ থেকে ফলক বদলের দাবি জানানো হয়েছিল। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন রবীন্দ্রনাথের কোনও অপমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন মানেননি আজও মানবে না। তার আন্দোলন যে ঠিক তা ফলক বদলের নির্দেশেই প্রমাণ হয়ে গেছে তবে আমরা চাই যথা শীঘ্র সম্ভব সেই ফলক পরিবর্তন করা হোক ফিরে আসুক বিশ্বভারতীতে শান্তিনিকেতনের পরিবেশ। ১৭ সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। এই মর্মে তিনটি ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এই বিতর্কিত ফলকগুলি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায় বসানো হয়েছে। তাই উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলা সহ আরও কিছু মামলায় উপাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে শান্তিনিকেতন থানা৷ ভিডিও ক্যামারার সামনে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই হাইকোর্ট উপাচার্যকে রক্ষাকবচ দিয়েছে। অন্যদিকে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ১৫ তারিখের মধ্যে বাংলো কাম অফিস ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া সত্ত্বেও, পূর্বিতা থেকে এখনও এক চুলও নড়েননি, প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অধ্যাপক ইউনিয়নের পক্ষ থেকে ভি ভি উফার পক্ষ থেকে ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে অবিলম্বে উপাচার্যের বাংলো কাম অফিস ছাড়ার নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল লিখিতভাবে । বিশ্বভারতী কর্তৃপক্ষ বুঝতে পারছেন না যে তারা বেআইনি অনুপ্রবেশকারির মামলা করে তাকে উচ্ছেদের জন্য পুলিশি সাহায্য নেবেন কিনা ?  যদিও ছাত্ররা জানিয়েছে আগামীকাল তারা উচ্ছেদের দাবিতে আন্দোলন শুরু করবে। আসলে বিশ্বভারতীর ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেনি। উপাচার্যদের পদের মেয়াদ শেষ হতেই তারা বাংলো ছেড়ে ফিরে গেছেন নিজেদের কর্মস্থলে এই প্রথম উপাচার্য যিনি অবসর নেওয়ার পরেও কিছুতেই বাংলো ছাড়তে চাইছেন না। তিনি আবারও অশান্তি চাইছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া