সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | HOOGLY PUJO : জগদ্ধাত্রী আরাধনায় প্রস্তুত আলোর শহর

Sumit | ১৬ নভেম্বর ২০২৩ ১৮ : ৩১Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : জগদ্ধাত্রী বন্দনায় প্রস্তুত চন্দননগর, প্রায় ২৭০ বছর আগে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সুহৃদ ইন্দ্র নারায়ণ চৌধুরির হাত ধরে চন্দননগরের চাউল পট্টি এলাকায় জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে চাউল পট্টি থেকে সেই পুজো ছড়িয়ে পড়ে সাবেক ফরাসডাঙার সব পাড়া মহল্লায়। এমনকি সেই পুজো ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী শহর ভদ্রেশ্বরেও। বর্তমানে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির নিয়ন্ত্রণে রয়েছে ১৭৭ টি পুজো। তার মধ্যে চন্দননগর থানা এলাকায় রয়েছে ১৩৩ টি এবং ভদ্রেশ্বরে হয় ৪৪ টি পুজো। এবছর ৬ টি পুজো তাদের জুবিলি উদযাপন করছে। শোভাযাত্রায় অংশগ্রহণ করবে ৬২ টি পুজো। শোভাযাত্রায় থাকবে ২৩০ টি লরি। শহর সংলগ্ন ১৭ টি গঙ্গার ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেছেন, চন্দননগরের ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন যেমন থাকবে, পাশাপাশি থাকবে প্রত্যেক পুজো কমিটির নিজস্ব ভলেন্টিয়ার। এছাড়াও থাকবে কমিটির নিজস্ব নিরাপত্তা রক্ষী এবং সিসি টিভি ক্যামেরায় নজরদারি। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির দাবি এবার জগদ্ধাত্রী পুজো হবে পরিবেশ বান্ধব। প্লাস্টিক এবং থার্মোকল জাতীয় সামগ্রী ব্যবহারে নিষেধ করা হয়েছে। মায়ের ভোগ মাটির সরায় দিতে বলা হয়েছে। কোনওভাবেই ডিজে ব্যবহার করা যাবে না। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ সাবেক বড় বড় প্রতিমা, শোভাযাত্রা এবং আলোক সজ্জা। যদিও বর্তমানে পুজোয় একাধিক থিমের মণ্ডপ নজরে পড়বে। তবুও চন্দননগরের আলোর জাদু দেখতে রাজপথে ভিড় জমে চারটে দিন। হাতে আর বেশি সময় নেই তাই প্রতিমা তৈরি, মণ্ডপসজ্জা, আলোকসজ্জার প্রস্তুতি শেষ পর্যায়ে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া