রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Rachana Banerjee: ‌জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিরক্তি প্রকাশ সাংসদ রচনার

Rajat Bose | ২৯ জুলাই ২০২৪ ২২ : ০৯Rajat Bose
মিল্টন সেন, হুগলি,২৯ জুলাই: জেলা ছাড়াও অন্যান্য জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে! চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে! সোমবার হুগলির জেলাশাসকের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা ব্যানার্জি। সম্প্রতি হুগলি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে এক দিনে সিজার হওয়ার পরেই পাঁচ প্রসূতির অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে। চার প্রসূতিকে স্থানান্তর করা হয় কলকাতার হাসপাতালে। পরে আর জি কর হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয়। ঘটনায় জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার তদন্তে স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ টিম আসে জেলা হাসপাতালে। ঘটনার যাবতীয় কারণ খতিয়ে দেখে রিপোর্ট দাখিল করেন স্বাস্থ্য ভবনে। এদিন তাঁর সাংসদ এলাকার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে হুগলি জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন সাংসদ রচনা ব্যানার্জি। তাঁর সংসদ এলাকায় কি কি কাজ করার আছে তা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রচনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়ে জানান। জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‌এটা একটা বড় ব্যাপার, এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার রয়েছে। হুগলি জেলার চুঁচুড়া পাণ্ডুয়া সর্বত্রই। এমনকি অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা চরম পর্যায় খারাপ হয়ে গেছে। শুধু স্বাস্থ্য ব্যবস্থা বা পরিকাঠামো নয়, স্যানেটাইজেশানটাও খুবই গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। রোগীদের যাতে ভাল পরিষেবা দেওয়া যায় সেটা একটা বড় বিষয়। আমি সবেমাত্র এসেছি। কিছুই যে হয়নি, এতদিন আমার কাছে সেটা ক্লিয়ার ছিল না। আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেন মনে হচ্ছে পৃথিবী জয় করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে। আমি খুব তাড়াতাড়ি সব হাসপাতালগুলো ভিজিট করব। এর আগে আমি ধনিয়াখালি হাসপাতালে গিয়েছিলাম। প্রত্যেকটা বড় হাসপাতালে আমি যাব। গিয়ে দেখব সেখানে কি অবস্থায় আছে। কেন হচ্ছে না, কি হচ্ছে না, আমি সব ব্যবস্থা করব।’‌



 হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘‌পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ হবে। এমনি হুট করে হকার উচ্ছেদ করা হবে না। আমার মনে হয় চুঁচুড়ার বিধায়কের উচিত দিদির সঙ্গে কথা বলা। হকার উচ্ছেদের কথা দিদি বলেননি। তিনি বলেছেন তাদের যাতে অন্য জায়গা দেওয়া হয়। যাতে সাধারণ মানুষ পথ চলতে পারে। যানবাহনের পাশ দিয়ে মানুষকে যেতে না হয়। রাস্তা দিয়ে গাড়ি চলবে ফুটপাত দিয়ে মানুষ চলবে। যারা ফুটপাতে দোকান করেছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা। সেটা শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের জন্যই হবে।’‌ 


রচনা আরও জানান, হুগলির জন্য কোন বিষয়গুলো সংসদে তোলা যায়, এটা নিয়ে এদিন মূলত আলোচনা হয়েছে। বলাগড়ের ভাঙন প্রসঙ্গে সংসদে বলবেন বলে জানিয়েছেন রচনা। তিনি বলেছেন, চুঁচুড়া শহরে ইনডোর স্টেডিয়াম আছে, সেটা মাথায় রেখে সোলার প্যানেল বসানো হবে। এছাড়া অন্য খেলার মাঠগুলো রয়েছে সেখানে স্টেডিয়ামের ব্যবস্থা নিয়ে কথাবার্তা হয়েছে। মিটিং করে আলোচনা করে কাজ শুরু করতে হবে বলে জানান রচনা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া