শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Murshidabad: ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান হাসান শেখ-সহ কয়েকজন পঞ্চায়েত সদস্যের অভিযোগ, বহুতালী গ্রাম পঞ্চায়েতের প্রধান ওহিদা খাতুন এবং তাঁর স্বামী আব্দুল শেখ সরকারি প্রকল্পের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করছেন এবং বেশ কিছু জায়গায় সরকারি জমি জোর করে দখল করে নিয়েছেন।

রাজ্য | Murshidabad: তৃণমূল প্রধানের বিরুদ্ধে দলের পঞ্চায়েত সদস্যরা বিধায়কের দ্বারস্থ! কী ঘটল মুর্শিদাবাদে?

Riya Patra | ২৮ জুলাই ২০২৪ ২৩ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদের সুতি বিধানসভার অন্তর্গত বহুতালী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলের শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় বিধায়কের দ্বারস্থ হলেন ওই গ্রাম পঞ্চায়েতেরই নির্বাচিত কিছু তৃণমূল সদস্য এবং অঞ্চল সভাপতি। 


ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান হাসান শেখ-সহ কয়েকজন পঞ্চায়েত সদস্যের অভিযোগ, বহুতালী গ্রাম পঞ্চায়েতের প্রধান ওহিদা খাতুন এবং তাঁর স্বামী আব্দুল শেখ সরকারি প্রকল্পের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করছেন এবং বেশ কিছু জায়গায় সরকারি জমি জোর করে দখল করে নিয়েছেন। 
গত পঞ্চায়েত নির্বাচনে ২৫ আসন বিশিষ্ট বহুতালী গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ১৬ টি আসন থেকে জয়ী হয়। বিজেপি তিনটি, কংগ্রেস দু'টি, সিপিএম একটি এবং নির্দল প্রতীকের প্রার্থীরা তিনটি আসন থেকে জয়লাভ করেছিল। তৃণমূল সুত্রের খবর, এরপর দলের শীর্ষ নেতৃত্বের তরফ স্মৃতি খাতুনের নাম ওই পঞ্চায়েতের প্রধান হিসেবে বাকি সদস্যদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু প্রধান নির্বাচনের দিন কয়েকজন বিরোধী দল এবং কয়েকজন তৃণমূল কংগ্রেস সদস্যের সমর্থন নিয়ে ওহিদা খাতুন ওই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। 

তৃণমূল কংগ্রেসের বহুতালী অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস রাজু বলেন, 'ওহিদা খাতুন পঞ্চায়েতের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তৃণমূলের প্রতীকে নির্বাচিত প্রতিনিধিরা কোনও কাজ করতে পারছেন না। বিরোধী দলের সদস্যদেরকে দিয়ে তিনি সমস্ত কাজ করাচ্ছেন। তার ফলে মানুষের কাছে বার্তা পৌঁছচ্ছে কংগ্রেস-বিজেপির হাত ধরেই এলাকার উন্নয়ন হচ্ছে এবং তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।'

পঞ্চায়েতের উপপ্রধান হাসান শেখ অভিযোগ করেন, 'পঞ্চায়েত প্রধান ওহিদা খাতুন এবং তার স্বামী আব্দুল শেখ (ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান) গ্রাম পঞ্চায়েতের নিজস্ব অর্থ ব্যয় করে মেদের মাঠের নালার উপর ক্রস বাঁধ তৈরি করেছেন এবং সেখানকার জমে থাকা জলে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। লভ্যাংশের এক টাকাও পঞ্চায়েত অফিসে জমা পড়ছে না।'

দলের রাজ্য সভাপতি এবং সুতির বিধায়ক ইমানি বিশ্বাসকে করা লিখিত অভিযোগে পঞ্চায়েতের সদস্য এবং অঞ্চল সভাপতি জানিয়েছেন, বহুতালী গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় রাস্তা এবং ড্রেন বেহাল অবস্থা রয়েছে। সেগুলির সংস্কার না করে পঞ্চায়েত প্রধান কাদুয়া মাঠ এলাকায় নিজের জমির কাছে পঞ্চায়েতের 'নিজস্ব তহবিল' বৃদ্ধি করার নামে স্কিমের বহু টাকা ব্যয় করে নিজস্ব বাগান তৈরির কাজে লাগাচ্ছেন। লিখিত অভিযোগে তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, বিঘার পর বিঘা সরকারি জমি পঞ্চায়েত প্রধান দখল করে নিয়ে সেখানে নিজের বাগান তৈরি করেছেন এবং এলাকার একটি ছোট নদী দখল করে তার উপর ক্রস বাঁধ তৈরি করে নদী থেকে কোটি কোটি টাকার বালি তুলে বিক্রি করে দিয়েছেন। পঞ্চায়েত প্রধান বলেন, 'আমার স্বামীর বিরুদ্ধে অনাস্থা ডেকে অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ এক ব্যক্তিকে পঞ্চায়েত প্রধান করা হয়েছিল এবং সেই সময়ে পঞ্চায়েতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়। যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি 'রিট পিটিশন' জমা হয়েছে। দুর্নীতি হওয়া অর্থের ভাগ অঞ্চল সভাপতি এবং তাঁর পরিবারের লোকেরাও পেয়েছে। সেই প্রমাণও আমাদের কাছে আছে।'

যদিও অঞ্চল সভাপতি নিজের বিরুদ্ধে ওটা আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, 'একজন কন্ট্রাক্টার হিসেবে পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কাজ করার জন্য আমার একাউন্টে টাকা ঢুকেছে। কোনও বেনিয়ম আমি করিনি। ' সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, 'এটি দলের অভ্যন্তরীণ বিষয়। সংবাদমাধ্যমে এই বিষয়ে আমি মন্তব্য করবো না।'

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া